মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এই আবহে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে বিতর্কের দানা বেঁধেছে। এই ছবি নিয়ে তৃণমূলের ছাত্র পরিষদের মঞ্চ থেকে সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেছেন, বাংলাকে বদনাম করতে, অপমান করতে এই ধরনের কাজ করা হচ্ছে।

তিনি বলেছেন, বাংলার ইতিহাসের কথা ভুলে গিয়েছেন। বর্তমানের কথা বলার কথা বলতে বলেছেন।১৯৪৬ সালের কথা বলছেন কেন? তখন তাঁরা কোথায় ছিলেন? এত জ্ঞান কোথা থেকে এল? জ্ঞানবৃক্ষ নয়, এদের মগজে মরুভূমি। এরা কোনও দিনও বৃক্ষ হতে পারে না। তাঁর কথায়, এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে। বাংলাকে বদনাম করতেই এই ধরনের কাজ করা হচ্ছে।

তৃণমূল সুপ্রিমোর এদিনের কথায় এদিন উঠে এসেছে কন্যাশ্রীর কথা। তিনি বলেছেন, পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য কন্য়াশ্রী দেওয়া হচ্ছে। বিশ্বের কাছে এই প্রকল্প সমাদৃত হয়েছে। প্রায় ১কোটি উপভোক্তা কন্যাশ্রী পাচ্ছেন। পাশাপাশি তরুণের স্বপ্নে আমরা ৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। সাড়ে ১২ লক্ষ ছাত্র-ছাত্রী এই বছর সাইকেল পাবে। বিনামূল্যে স্কুল পোশাকও দেওয়া হবে। পাশাপাশি কমিশন ও কেন্দ্রকে নিশানা করেছেন তিনি। কমিশনকে বিজেপির ললিপপ করে কটাক্ষ করেছেন। এসআইআর নিয়ে সোচ্চার হয়েছেন। পাশাপাশি বাঙালিদের ওপর নির্যাতনের ঘটনায় বিজেপিকে নিশানা করেছেন তিনি। বিজেপি শাসিত রাজ্য়ে নির্যাতিত হচ্ছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা। কেন্দ্রকে সেলফিস জায়েন্ট বলে কটাক্ষ করেছএন তিনি।

উল্লেখ্য, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আসন্ন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে তুঙ্গে আগেই উঠেছে তরজা। এবার ছাত্র সমাবেশ থেকেই নিশানা সুপ্রিমোর।

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে বিশেষ ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

​’কাকে এত টেক্সট করছ?’ হলভর্তি দর্শকের সামনেই স্ত্রীকে ধমক পঙ্কজ ত্রিপাঠীর, কেসটা কী?

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের