সরকারি জমিতেও গড়া যাবে বেসরকারি শিল্পকারখানা, সিদ্ধান্ত রাজ্যের

মমতার সরকার সিদ্ধান্ত নিয়েছে জেলায় জেলায় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা সরকারি জমিতেও বেসরকারি শিল্প বা কারখানা খোলার ছাড়পত্র দেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাখির চোখে শিল্পোন্নয়ন(Industrialization)। নজরে কর্মসংস্থান(Employment) বৃদ্ধি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যে শিল্পগত ক্ষেত্রে বিনিয়োগ ও কারখানা গড়ার পথে যত বাধা আছে তার সবকিছুই একে একে সরিয়ে দিচ্ছেন। এমনকি শিল্প-কারখানা গড়ার ক্ষেত্রে যাতে জমি কোনও ভাবেই সমস্যা হয়ে না দাঁড়ায় তার জন্য ধীর পদক্ষেপে সরকারি ভাবে নীতিগত ক্ষেত্রেও পরিবর্তন আনছেন। প্রয়োজনে আইনেও বদল আনছে তাঁর সরকার। এবার সেই মমতার সরকার সিদ্ধান্ত নিয়েছে জেলায় জেলায় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা সরকারি জমিতেও বেসরকারি শিল্প বা কারখানা খোলার ছাড়পত্র দেওয়া হবে। আর সেই কারণে রাজ্যের প্রতিটি জেলায় সেই সব জমির সন্ধানও শুরু করে দিয়েছেন রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের আধিকারিকেরা। তাঁরা প্রতিটি জেলার জেলাশাসকদের(DM) কাছে সেই সব জমি সংক্রান্ত তথ্য চেয়েও পাঠিয়েছেন।

আরও পড়ুন রাজ্যের ৬১৪টি মাদ্রাসায় ১৭২৯টি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

বেসরকারি উদ্যোগে শিল্পতালুক গড়তে রাজ্য সরকার ইতিমধ্যেই Scheme for Approved Industrial Park বা SAIP এনেছে। ২০১৪ সালে চালু হওয়া এই প্রকল্পে যদি কারও কাছে ২০ একর বা তার বেশি জমি থাকে, তাহলে বেসরকারি উদ্যোগে সেখানে শিল্প পরিকাঠামো গড়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। এক বা একাধিক আগ্রহী শিল্প সংস্থা সেখানে শিল্প গড়তে পারে। ২০২০ সালে সেই জমির ন্যূনতম সীমা ২০ থেকে ৫ একরে নামিয়ে আনা হয়। এক্ষেত্রে বিনামূল্যে বিদ্যুৎ সাবস্টেশন গড়ে দেওয়া, জমির স্ট্যাম্প ডিউটিতে ১০০ শতাংশ ছাড় বা বড় রাস্তা থেকে শিল্পতালুক পর্যন্ত বিনা পয়সায় রাস্তা তৈরির মতো সুবিধাগুলি দেওয়ার পথে হেঁটেছে রাজ্য সরকার(West Bengal State Government)। এখনও পর্যন্ত এই প্রকল্পে ৫০টি আবেদন এসেছে বলে রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতর সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে ১৪টি প্রকল্পকে ইতিমধ্যেই ছাড়পত্র দেওয়া হয়েছে। আরও ২০টি প্রকল্পের নীতিগত ছাড়পত্র মিলেছে। বাকিগুলির কাজ চলছে।

আরও পড়ুন অমিত শাহের মন্ত্রকের অধীন বিএসএফের মদতেই গরুপাচার, বিস্ফোরক দাবি ইডি’র

এরইপাশাপাশি জেলায় জেলায় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা সরকারি জমিগুলিও চিহ্নিত করার কাজ চলছে। ওই সব জমিতে শিল্পের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা এবং সেখানে শিল্পতালুক তৈরি করার চেষ্টা করছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত বিভিন্ন জেলায় এমন ৪০ থেকে ৪৫টি জমি চিহ্নিত করা গিয়েছে। যে জমিগুলি চিহ্নিত করা হয়েছে, সেগুলির প্রতিটিতে গড়ে ৫ থেকে ৮ একর জমি আছে। সেই জমিগুলি ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমকে হস্তান্তর করা হবে। ওই জমিগুলিতে যাতে বেসরকারি উদ্যোগে শিল্প পরিকাঠামো গড়ে তোলা যায়, তার জন্য আহ্বান জানাবে নিগম। তাদের পোর্টালে শীঘ্রই এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। রাজ্য সরকার SAIP প্রকল্পে যে ধরনের সুবিধা দিচ্ছে, একই সুবিধা দেওয়া হবে জেলায় প্রস্তাবিত সরকারি জমির ক্ষেত্রেও।

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত