জঙ্গলমহলে পোস্টিং পেতে আর্জি একাধিক পুলিশ কর্মীর, কারণ জানলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক :  বাম জমানায় যে জঙ্গলমহল ছিল আতঙ্কের, সেই জঙ্গলমহল এখন অনেক শান্ত। সেখানেই পোস্টিং পেতে রীতিমত হুড়োহুড়ি পুলিশকর্মীদের মধ্যে। জঙ্গলমহলের নাম শুনলেই একসময় মানুষ আতঙ্কে কাঁপতেন। সেখানে কোনও পোস্টিং হয়েছে শুনলেই পরিবারের লোকজনের দুশ্চিন্তার শেষ থাকত না। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল হয়েছে। আগের থেকে অনেক বেশি শান্ত হয়েছে এলাকা।

২০১১ সালের আগে জঙ্গলমহল রাতের বেলা ছাড়াও দিনেও শুনশান থাকত। সাধারণ মানুষ সহজে সেই পথ মারাতেন না। সূর্য পাটে বসতে না বসতেই শোনা যেত মাওবাদীদের গুলি বা পুলিশের ভারী বুটের শব্দ। রক্তারক্তির ঘটনা ছিল নিত্যনৈমিত্তিকের। কিন্তু এখন পরিস্থিতির অনেক বদল হয়েছে।

২০০৮ সাল থেকে ২০১১ সালের জঙ্গলমহলের সঙ্গে এখনকার জঙ্গলমহলের বিস্তর ফারাক। একসময় যেখানে থাকতে পুলিশও ভয় পেত, বদলির জন্য চেষ্টা করত, আজ সেখানেই পোস্টিং পেতে চাইছেন বহু পুলিশ অফিসার ও কর্মী।

২০১০ সালে জঙ্গলমহলে কর্মরত পুলিশকর্মীদের জন্য চালু হয়েছিল রিস্ক অ্যালাউন্স। বর্তমানে সেই অ্যালাউন্স চালু রয়েছে। বিগত ১৫ বছর ধরে বেসিকের ওপর ১৮ শতাংশ রিস্ক অ্যালাউন্স পান পুলিশকর্মীরা। মাও অধ্যুষিত বলে পরিচিত হলেও বর্তমানে মাওবাদী মুক্তাঞ্চলে পরিনত হয়েছে একাধিক এলাকা। তাই এবার ওই রিস্ক অ্যালাউন্সের ফায়দা নিতেই জঙ্গলমহলে ফিরতে চাইছেন অনেকেই।

মার্চের মাঝামাঝি সময় থেকে এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে বদলিতে ইচ্ছুক পুলিশকর্মীদের আবেদন নেওয়া হয়েছে। সেখানেই বদলির ক্ষেত্রে দেখা গিয়েছে জঙ্গলমহলে বদলি চেয়ে আবেদন জমা পড়েছে সব থেকে বেশি। কতটাকা বেশি পান জঙ্গলমহলে কাজ করা একজন পুলিশ আধিকারিক বা কর্মী। জানা গিয়েছে, রিস্ক অ্যালাউন্স পান এমন কোনও সাব-ইন্সপেক্টর একই ব্যাচের পূর্ব মেদিনীপুর কিংবা হাওড়ার কোনও অফিসারের থেকে প্রায় ১০ হাজার টাকা মাইনে বেশি পান। অন্যদিকে পুলিশ কনস্টেবলের মাইনের ক্ষেত্রেও বেতনের ফারাক দেখা গিয়েছে।

বদলির কারণ হিসেবে তাঁরা দেখিয়েছেন মেডিক্যাল গ্রাউন্ড বা সন্তানের বিষয়। পূর্ব মেদিনীপুরের অনেকে যাঁরা জঙ্গলমহলে ফিরতে চেয়েছেন তাঁদের বাড়ি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া বা পুরুলিয়ায়। জানা গিয়েছে, খালি পদ কত রয়েছে তা দেখেই বিষয়টি কার্যকর করা হবে। তার আগে দেখা হবে সবার যুক্তি সঠিক কিনা।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের