মাও সন্দেহে ফের গ্রেফতার, ধৃতের ৬ দিনের পুলিশ হেফাজত

পুলিশের দাবি, এই পোস্টার কাণ্ডে যোগ রয়েছে ধৃতের। সঞ্জীবের কাছ থেকে বেশ কিছু বই এবং মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মাও সন্দেহে পুলিশের জালে ধরা পড়ল আরও একজন। রাজ্যে বেশ কিছুদিন দেখা গিয়েছিল মাও এবং ভুয়ো মাও দাপট। মাওবাদী এবং অ- মাওবাদী ধরাও পড়েছে বেশ কয়েকজন। সেই তালিকায় ছিল ৩ পুলিশকর্মীও। তারপর থেকে রাজ্যে বেশ কয়েকদিন প্রকাশ্যে আসেনি ‘সত্যি’ বা ‘মিথ্য’ মাও ক্রিয়াকলাপ এবং প্রসঙ্গ। ফের মাওবাদী সন্দেহে ধৃত আরও ১ জন।

বাঁকুড়া পুলিশের জালে ধরা পড়ে এই মাওবাদী। ধৃতের নাম সঞ্জীব মজুমদার। মাওবাদী সন্দেহে গ্রেফতার করা হয়েছে তাকে। গত সোমবার বাঁকুড়ার বারিকুল থানা সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বারিকুল থানার বরানগর থেকে গ্রেফতার করা হয় সঞ্জীবকে। তার সঙ্গে মাওবাদীদের যোগ রয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য, গত কয়েকদিনে বেশ কিছু মাও পোষ্টার উদ্ধার হয়েছে একাধিক এলাকায়। পুলিশের দাবি, এই পোস্টার কাণ্ডে যোগ রয়েছে ধৃতের। সঞ্জীবের কাছ থেকে বেশ কিছু বই এবং মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করা হয়েছে।

ধৃতকে মঙ্গলবার তোলা হয়েছিল খাতড়া মহকুমা আদালতে। সঞ্জীবের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে মাও পোস্টার ধৃত ম্নগল হাঁসদা, শিবু মুর্মু, টিপু সুলতান ও অর্কদ্বীপ গোস্বামী ধরা পড়েছিল। তাদের সঙ্গে যোগ রয়েছে সঞ্জীবের। পুলিশের দাবি, বাঁকুড়ার বারিকুল এলাকায় গোপন মিটিং করেছিল তারা। গোপন সূত্রে পুলিশ অভিযান চালালেও পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যায় তারা। এই ঘটনার তদন্তেই নেমেছিল বারিকুল থানার পুলিশ। তারপর গোপন সূত্রে খবর পায় সঞ্জীবের। গোপন অভিযান চালিয়ে পাকড়াও করে সঞ্জীবকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান ও তদন্ত চলছে। ধৃতকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। এই চক্রে আর কে বা কারা যুক্ত তা জানার চেষ্টা করা হচ্ছে।  

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA