চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পঞ্চায়েত ভোট এগিয়ে হতে পারে ফেব্রুয়ারিতেও

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোট হবে আগামী বছরের শুরুতেই। গতকাল সূত্র মারফত জানা গিয়েছিল এমনটাই। তবে এগিয়েও আসতে পারে সেই নির্বাচন। সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচন হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে।

পঞ্চায়েত নির্বাচনের খবরের পাশাপাশি এও জানা গিয়েছে আগামী বছরের শুরুতেই হতে পারে হাওড়া পুরসভা নির্বাচন। উল্লেখ্য, আজ হতে পারে খসড়া তালিকা প্রকাশ। তাতে উল্লেখ থাকবে ২০টি জেলার আসন সংরক্ষণ এবং বিন্যাসের তথ্য।  সেই তালিকা নিয়ে কোনও অভিযোগ থাকলে জেলাশাসক এবং নির্বাচন কমিশনের কাছে তা জানানো যাবে আগামী ২ নভেম্বরের মধ্যে। 

নির্বাচন (ELECTION) নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে আগামী বছরের প্রথম মাসেই। তবে সেই তারিখ এগিয়েও আসতে পারে। পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশের ওপরেই আস্থা রাখছে কমিশন। উল্লেখ্য, হাওড়া পুরসভা নির্বাচনের ক্ষেত্রে কমিশন চেয়েছিল, আগে আসন পুনর্বিন্যাস হোক। তারপরে হোক নির্বাচন। এই নিয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছিল কমিশন। সেখানে বলা হয়েছিল, হাওড়া পুর এলাকায় ওয়ার্ডের সংখ্যা ৫০। এর মধ্যে কয়েকটি ওয়ার্ড ভেঙে ছোট করতে হবে। তখন ওয়ার্ডের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৬। তারপরে হবে পুরভোট। সেই কাজ চলছে। তারপরে হবে এলাকা ও আসন বিন্যাসের কাজ। এবার অপেক্ষা সেই পুরনিগম নির্বাচনের।

খবর ছিল, রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোট হতে পারে ২০২৩ সালের মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুর দিকে। আজ জানা গিয়েছে, সেই সময় এগিয়ে আসতে পারে আরও। নির্বাচন হতে পারে ফেব্রুয়ারিতেও।

Published by:

Share Link:

More Releted News:

মুখ্যমন্ত্রীর নামে বিজেপি কর্মীদের কটুক্তি, প্রতিবাদ করায় হাত ভাঙল সিভিক ভলান্টিয়ারের

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ