দিদিদের কাছ থেকে ভাইফোঁটা নিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রবিবার ভাতৃদ্বিতীয়া বাঙালীদের কাছে এক আনন্দ মূখর দিন চলতি ভাষায় আমরা ভাইফোঁটা বলে থাকি, এই দিনটার জন্য সব বোনেরা অপেক্ষা করে থাকে প্রিয় ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দেবার জন্য অন্যদিকে ভাইয়েরা একত্রিত হয় দিদিদের কাছ থেকে ফোঁটা নেবার জন্য এবং তাদের স্নেহাশিস পেতে। সত ব্যস্ততার মধ্যে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক(Minister Malay Ghatak) তাদের পৈতৃক ভিটাতে সব ভাইদের সাথে একত্রিত হয়ে ছিলেন ভাই ফোঁটা নেবার জন্য।

মলয় ঘটক তার দুই ভাই অরুন ঘটক এবং অভিজিৎ ঘটক চেলিডাঙ্গার পৈতৃক ভিটাতে একত্রিত হয়েছিলেন ফোঁটা নেবার জন্য এবং দিদি স্বাতী মুখার্জি, শ্রীমতী বন্দোপাধ্যায়, ব্রততী ব্যানার্জী ও মুনমুন চক্রবর্তী উপস্থিত হয়েছিলেন ভাইকে ফোঁটা দিতে। দিদি শ্রীমতী বন্দোপাধ্যায় জানান, ভাইফোঁটা দিনটা তাদের খুব আনন্দের দিন। এই দিনে ভাইরা শত ব্যস্ততার মধ্যে ফোঁটা নেবার জন্য জড়ো হন সব দিদিরা ভাইদের মঙ্গল কামনায় ভগবানের কাছে প্রার্থনা করেন এবং ভাইরা সুস্থ থাকার আশীর্বাদ করেন। অন্যদিকে, আইন মন্ত্রী মলয় ঘটক জানান ,আজকের দিনটা বাঙ্গালীদের কাছে আনন্দের দিন। ভাইরা ব্যাস্ততার মধ্যে ফোঁটা নেবার জন্য জড়ো হয়। বোনেরা ফোঁটা দেবার জন্য দূরদূরান্ত থেকে উপস্থিত হয়। মন্ত্রীভাই ফোঁটা নেবে আর ভূরিভোজন হবে না এটা ভাবা যায় না। দিদি শ্রীমতী বন্দোপাধ্যায় জানান চিরাচরিত রীতি অনুযায়ী পায়েস খাইয়ে মিষ্টিমুখ করানো হয় । তারপর বিভিন্ন ধরনের পদ রান্না করা হয়।এদিকে,হীরাপুরে আদিবাসী গ্রামের বাসিন্দাদের ভাইফোঁটা দিলেন বিধায়িকা।

প্রত্যেক বছরের মতো এই বছর আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্র পল আদিবাসী গ্রামের বাসিন্দাদের গণভাইফোঁটা দিয়ে তাদের মিষ্টিমুখ করানোর সাথে আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের সাথে নাচলেন। অগ্নিমিত্রা পল(Agnimitra Paul) জানান, তিনি প্রত্যেক বছর এই গ্রামের দাদা ভাইদের ভাইফোঁটা দিতে আসেন। তিনি জানান, আদিবাসী গ্রামের বাসিন্দাদের মাটির ঘর সুন্দর কারুকার্য করে সাজানো এবং এদের আন্তরিকতা ও ব্যাবহার তাকে অভিভূত করে দেয় । সেইজন্যই এই টানে প্রত্যেক বছর আসেন। গ্রামের মহিলা বাসিন্দারা অগ্নিমিত্র পল গ্রামে আসাতে খুশী ।তাদের বক্তব্য অগ্নিমিত্র পল গ্রাম এসে ভাইফোঁটার এক আলাদা আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছেন।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল