জনগণের জন্য যে স্বাস্থ্য পরিষেবা তা যেন ব্যাহত না হয়, সতর্ক করলেন শশী পাঁজা

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: প্রোগ্রেসিভ হেলথ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের (মুর্শিদাবাদ জেলা শাখা) কনফারেন্সে রবিবার বহরমপুরে(Baharampur) মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়ামে হাজির ছিলেন নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা(Minister Sashi Panja)। ওই অনুষ্ঠানে হাজির হয়েপ্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্যরা ফুট সোলজার্স। ওই অ্যাসোসিয়েশনের সদস্যরা জেলা হাসপাতাল-সহ সব হাসপাতালে ছড়িয়ে রয়েছে। তৃণমূল স্তরে যারা সৈনিক তারা প্রহরী হিসেবে দেখবেন জনগণের জন্য যে স্বাস্থ্য পরিষেবা, তা যেন কোনও ভাবে ব্যাহত না হয়। সেখানে যেন কোনও রাজনীতি না হয়, সেটা ওই অ্যাসোসিয়েশনের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য।’

কোনও মৃত্যু বিশেষ করে কোনও রাজনৈতিক মৃত্যু হওয়া উচিত নয় বলে এ দিন শশী পাঁজা স্পষ্ট ভাষায় জানান। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘২০১১ সালের আগে ৩৪ বছর ধরে খুন খারাপি হত বলে বাংলার মানুষ তাঁদের খাতা বন্ধ করে দিয়েছেন। বাংলার মানুষ সেই রাজনৈতিক মৃত্যু চায় না। যারা একে জ্বালিয়ে দাও, তাকে পুড়িয়ে দাও, থানা ভেঙে দাও– এ রকম হিংস্র কথা বলে, তারা এই মৃত্যুকে বলার চেষ্টা করছে গোষ্ঠীদ্বন্দ্ব! আর বিজেপি’র কোনও কর্মীর মৃত্যু হলে, যদিও সেটা চাই না, তখন বলবে তৃণমূল করেছে।

খুব সুবিধাবাদী রাজনীতি।বাংলা বিরোধী কথা বলেন তারা বাংলার উন্নয়ন মানতে পারে না। ওদের নেতৃত্বের মধ্যে বিভাজন রয়েছে। মানুষের মধ্যেও বিভাজনের রাজনীতি করে ওরা।’কিন্তু বাংলার মানুষ এসব মেনে নেবে না। বাংলার মানুষ অনেক বেশি সচেতন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)উন্নয়নকে বিশ্বাস করে।

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি