চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ, পাকড়াও তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের একবার শিরোনামে কোচবিহার। ধর্ষণের অভিযোগে দিনহাটায় গ্রেফতার তৃণমূল নেতা। ধর্ষণের পর মারধরেরও অভিযোগ উঠেছে।

তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে নির্যাতিতার কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়েছেন তিনি। চাকরি না হওয়ায় সেই টাকা ফেরত চান মহিলা। টাকা ফেরত দেওয়া নিয়ে চলে টালবাহানা। শেষে গত ১৪ মার্চ নির্যাতিতা মহিলাকে ইন্টারভিউয়ের নাম করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দিনহাটার একটি ফাঁকা বাড়িতে ধর্ষণ করে অভিযুক্ত আব্দুল মান্নান। এরপর মহিলার নগ্ন ছবি ও ভিডিও নিজের মোবাইলে রেকর্ড করে। পরে নির্যাতিতাকে হুমকি দেয়, টাকা চাওয়া হলে ছবি এবং ভিডিও তার স্বামীকে পাঠানো হবে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হবে। এরপর ওই মহিলাকে মদ্যপান করার জন্য জোর করা হয়।  গতকাল সোমবার রাতে নির্যাতিতা মহিলা বাবাকে সঙ্গে নিয়ে দিনহাটা মহিলা থানায় আটিয়াবাড়ী ২ নং অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল মান্নানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে রাতেই আব্দুল মান্নানকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। কিন্তু রাতেই থানা থেকে পালিয়ে যায় আব্দুল মান্নান অবশেষে আজ দুপুরে আত্মসমর্পণ করে আব্দুল মান্নান।

অন্যদিকে সোমবার হাবড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয় এক বিজেপি নেতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাবরা থানার গোয়ালবাটি এলাকার বাসিন্দা ওই গৃহবধূ গত মার্চ মাঝরাতে বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে এসেছিলেন। রাতের অন্ধকারের সুযোগে তাঁকে ধর্ষণ করা হয়। দীর্ঘদিন ধরেই অভিযুক্ত গৃহবধূকে কুপ্রস্তাব দিচ্ছিল। ১৬ মার্চ হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূ। ১৬ তারিখ বিকেলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবার পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে  পাঠানো হয় অভিযুক্তকে। গৃহবধূর মেডিক্যালও করানো হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় ওভিযুক্ত জানায় সে বিজেপি করে বলে তাঁকে ফাঁসানো হয়েছে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত