ক্যানিংয়ে প্রতারকদের ফাঁদে শতাধিক মহিলা, ঋণ দেওয়ার নামে টোপ

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে প্রতারকদের ফাঁদে পা দিলেন শতাধিক মহিলা। মহিলাদের কাছ থেকে প্রায় দশ লক্ষ টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন প্রতারকরা। ঋণ দেওয়ার নাম করে গৃহবধূদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই প্রতারণা চক্রের সঙ্গে তিন জন মহিলা যুক্ত। পনেরো দিন আগে ক্যানিংয়ের তালদি, মিঠাখালি, বেলেগাছি সহ বিভিন্ন গ্রামে হাজির হন তিন জন অপরিচিত মহিলা। গ্রামে গ্রামে গৃহবধূদের স্বনির্ভর করার জন্য ঋণ দেওয়ার প্রলোভোন দেখান তারা। সেই প্রলোভোনে পা দেন গ্রামের মহিলারা। অনেক মহিলাদের কাছ থেকে এরজন্য নথিও সংগ্রহ করা হয়।

এরপরই প্রতারক তিন জন গ্রামের মহিলাদের বোঝান, লোন দেওয়ার আগে তাদের বিমা করতে হবে। বিমার ধরণ সম্পর্কেও ওই মহিলাদের জানানো হয়। কারোর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা লোনের জন্য ২৬৫০ টাকা, কারোর কাছ থেকে ৬০ হাজার টাকা লোনের জন্য ২৯৫০ টাকা আবার কারোর কাছ থেকে ৮০ হাজার টাকা লোনের জন্য ৩২৫০ টাকা নেওয়া হয়। গ্রামের প্রায় শতাধিক মহিলা এই প্রতারণায় পা দেয়। সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার বেশি হাতিয়ে নেন প্রতারকরা।

ইতিমধ্যে ক্যানিং থানায় প্রতারকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভুক্তভোগী গ্রামেরই এক মহিলা জানান, ‘আমাদের টাকার খুব দরকার ছিল। আসলে মিষ্টি কথায় আমাদের ভুল বোঝানো হয়েছিল। আমাদের পর কেউ যেন প্রতারকদের ফাঁদে পা না দেন, সেজন্যই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। আশা করব প্রতারকরা ধরা পড়বে।‘

সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

সাড়ে তিন মাস বাদে বাড়ি ফিরল পোষ্য, মানত পূরণে ৬০ কিমি হেঁটে মন্দিরে মালিক

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর

গায়কের পর অভিনেতা, মিউজিক ভিডিওতে অভিনয় করলেন দিলীপ

টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাচার, পিছিয়ে গেল পরীক্ষা, অভিযোগ সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, ‘পালক’ পদ ছাড়লেন আরএসএস নেতা ভাইয়াজি যোশী

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের

বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার