বাংলার পুজো দেখতে এসে নিখোঁজ মা-মেয়ে

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান মা-মেয়ে নিজেদের কোথাও লুকিয়ে রেখেছেন। কিন্তু কেন সেটাই অজানা থেকে গিয়েছে। নজরে মিনুদেবী ও বিজয়লক্ষ্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মসূত্রে বাঁকুড়ার(Bankura) গ্রাম থেকে মা-মেয়ে গিয়েছিলেন আরবসাগরের তীরে থাকা মুম্বইয়ে(Mumbai)। সেও নয় নয় করে বেশ কয়েক বছর হয়ে গেল। কিন্তু গ্রামের বাড়িতে পুজো হওয়ার দৌলতে প্রতি বছরই তাঁরা আসতেন বাংলায় দুর্গাপুজোর সময়ে। পুজো কাটিয়ে আবারও ফিরে যেতেন কর্মস্থলে। এবার তার ব্যতিক্রম হয়নি। কিন্তু মুম্বই থেকে ট্রেনে চড়ে দুর্গাপুর(Durgapur) স্টেশন এসে পৌঁছালেও আর গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছাতে পারেননি তাঁরা। ১৫ সেপ্টেম্বর থেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন মা-মেয়ে। তাঁদের মোবাইলও বন্ধ। কোথাও তাঁদের কোনও সন্ধান না পাওয়া যাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে নানান মহলে। নিখোঁজ মা-মেয়ে হলেন মিনুদেবী ও বিজয়লক্ষ্মী। মিনুদেবীর বয়স প্রায় ৭০ বছর, বিজয়লক্ষ্মীর ৪০। তাঁদের গ্রামের বাড়ি বাঁকুড়া জেলার খাতড়া(Khatra) থানার কালাপাহাড় গ্রামে।

জানা গিয়েছে গ্রামের বাড়িতে পুজো কাটানোর জন্য মেয়েকে নিয়ে গত ১৪ সেপ্টেম্বর মুম্বই থেকে বাঁকুড়ার পথে রওয়ানা দেন মিনুদেবী। মুম্বইয়ে মা-মেয়ে তাঁদের এক আত্মীয় ভবেশ কুমারের সংস্থায় কাজ করেন। সেই ভবেশবাবুই জানিয়েছেন, ১৪ তারিখ মুম্বই থেকে হাওড়া মেল ধরে দুর্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল মা-মেয়ে। ১৫ তারিখ দুর্গাপুর স্টেশনে নেমে মিনুদেবী ফোন করে তা ভবেশবাবুকেও জানান। ভবেশবাবু তখন তাঁদের বলেদিয়েছিলেন গ্রামের বাড়িতে পৌঁছে তাঁরা যেন তাঁকে সেই খবর দিয়ে দেন। কিন্তু সেই ফোন আর আসেনি। ভবেশবাবু হাজারবার ফোন করেও কোনও জবাব পাননি। পরে তিনি যোগাযোগ করেন কালাপাহাড় গ্রামে মিনুদেবীর পরিবারের সঙ্গে। কিন্তু শুনে অবাক হয়ে যান যে সেখানে মে-মেয়ে গিয়ে পৌঁছানইনি। কার্যত সেই সময় থেকে বেমালুম বেপাত্তা মা-মেয়ে।

বিষয়টি নিয়ে ভবেশবাবুই প্রথমে যোগাযোগ করেন মুম্বই পুলিশের সঙ্গে। তাঁরা জানিয়েছে, ১৫ তারিখ থেকে মা ও মেয়ে দুজনের ফোন বন্ধ। মিনুদেবী ও তাঁর মেয়ে বিজয়লক্ষ্মীর ফোনের টাওয়ার লোকেশন চেক করা হয়েছে। দুর্গাপুর স্টেশনেই তাঁদের মোবাইলের টাওয়ার শেষবারের মতো লোকেট হয়েছে। দুর্গাপুর স্টেশন পার হতেই তাঁদের ফোন সুইচ অফ হয়ে যায়। যদিও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়, ১৫ তারিখ দুর্গাপুরের বেনাচিতি বাজারের ভিড়িঙ্গি কালীবাড়ি এলাকাতে মা ও মেয়েকে শেষবারের মতো দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু প্রায় ১ মাস হতে চলল মা-মেয়ের হদিশ এখনও মেলেনি। না তাঁদের দেহ উদ্ধার হয়েছে, না কেউ মুক্তিপণ চেয়ে ফোন করেছে, না তাঁদের কোথাও দেখতে পাওয়া গিয়েছে। ভোজবাজির মতোই উধাও হয়ে গিয়েছেন দুইজনে। যদিও প্রাথমিক ভাবে পুলিশের অনুমান তাঁরা নিজেদের কোথাও লুকিয়ে রেখেছেন। কিন্তু কেন সেটাই অজানা থেকে গিয়েছে।

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

‘৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি’, ফাঁস হওয়া অন্তরঙ্গের দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ফোনের পিছনের কভারে তেজপাতা রাখলেই বদলাবে ভাগ্য? জানুন ভাইরাল ট্রেন্ডের সত্যি

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

মাত্র ৩০ বছরেই সাফল্যের শীর্ষে, মুম্বইয়ে কোটি টাকার বাড়ি কিনলেন সুন্দরী অভিনেত্রী

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার