১৫ বছর ধরে নিখোঁজ মা, পুতুল গড়ে সৎকার ছেলেদের

১৫ বছর ধরে নিখোঁজ মা। আর সেই কারণে নিখোঁজ বৃদ্ধার পুতুল তৈরী করে শ্মশানে সৎকার করলেন ছেলেরা। যদিও তিনি জীবিত না কি মৃত তাও জানেন না ছেলেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৫ বছর ধরে নিখোঁজ মা। আর সেই কারণে নিখোঁজ বৃদ্ধার পুতুল তৈরী করে শ্মশানে সৎকার করলেন তাঁর ছেলেরা। যদিও তিনি জীবিত আছেন না কি মৃত তাও জানেন না তাঁর ছেলেরা। এই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। যদিও বিষয়টিকে বিজ্ঞান আন্দোলনের কর্মীরা পাগলামি আখ্যা দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনপাড়ায়। রবিবার দুপুরে ধর্মীয় রীতি মেনে মায়ের আদলে গড়া ওই পুতুলের দাহ করা হয় স্থানীয় কালারাম শ্বশানঘাটে। সৎকারের ১৩ দিনের মাথায় মায়ের শ্রাদ্ধশান্তি করবেন বলেও জানিয়েছেন পরিবারের লোকেরা। তাদের বিশ্বাস মা জীবিত নেই, তাই তাঁর আত্মার শান্তি কামনায় গ্রামের সালিশিসভার পরামর্শে এই কাজ করা হয়েছে।

শিলিগুড়ির অদূরে রাঙাপানি কালারাম জোতের রেলস্টেশন এলাকার বাসিন্দা ছিলেন সাবিত্রীদেবী চৌধুরী। স্বামী ও তিন সন্তনের সঙ্গে থাকতেন তিনি।  তাঁর স্বামী মারা যাওয়ার পর থেকেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন সাবিত্রীদেবী। প্রায় ১৫ বছর আগে একদিন সকলের অগোচরে বাড়ি ছেড়ে চলে যান তিনি। নিখোঁজ হওয়ার সময় তাঁর বয়স ছিল ৭০ বছর। দীর্ঘদিন না খোঁজ মেলায় ওই বৃদ্ধার তিন সন্তান বিশ্বনাথ চৌধুরী, রঘুনাথ চৌধুরী ও সুজিত চৌধুরী ধরে নেন তাঁদের মা মারা গিয়েছে। আর এই বিষয়ে গ্রামের সালিশি সভার পরামর্শে তাঁরা ধর্মীয় রীতি মেনে মায়ের পুতুল গড়ে সৎকারের সিদ্ধান্ত নেন। পুরোহিতের বিধান মেনেই পরিবারের লোকেরা তৈরি করেন মানব দেহের আদলে একটি পুতুল। সেই পুতুলকে ফুল দিয়ে সাজিয়ে হরিনাম ধ্বনি দিতে দিতে নিয়ে যাওয়া হয় কালারাম শ্মশানঘাটে। সঙ্গে যান বেশ কয়েকজন শ্মশানযাত্রীও। সেখানেই সনাতন ধর্মের রীতিনীতি মেনে সৎকার করা হয় ওই পুতুলকে।

সাবিত্রীদেবীর এক ছেলে রঘুনাথ চৌধুরী এ বিষয়ে জানান, মা বেঁচে আছে কিনা জানি না। গ্রামের লোকের পরামর্শে মায়ের আত্মার শান্তি কামনাতেই এই কাজ করা হয়েছে। অন্যদিকে এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছেন বিজ্ঞান আন্দোলনের কর্মীরা। কুসংস্কার বিরোধী আন্দলনের এক কর্মী জানান, কোনও ব্যক্তি ১২ বছরের বেশি সময় নিরুদ্দেশ থাকলে তাঁকে মৃত ঘোষণার জন্য আইনি প্রক্রিয়া রয়েছে। ওই বৃদ্ধার ছেলেরা সেগুলি করেছেন কি না জানি না। তা ছাড়া এমন কাজ পাগলামি ছাড়া আর কিছুই নয়।

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের