মৃত মায়ের পচাগলা দেহ আগলে ছেলে, চাঞ্চল্য পানাগড়ে

প্রায় ২ দিন ধরে মৃত মায়ের দেহ আগলে রেখেছিলেন তিনি। পানাগড়ের কাঁকসা থানার ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও রবিনস্ট্রিট ছায়া। দুর্গাপুরের পর এবার পানাগড়ে। মায়ের পচা-গলা দেহ আগলে ছেলে। প্রায় ২ দিন ধরে মৃত মায়ের দেহ আগলে রেখেছিলেন তিনি। পানাগড়ের কাঁকসা থানার (Police Station) ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। পুলিশ (Police) এসে দেহ উদ্ধার করে।

পানাগড়ের কাঁকসা থানার রেলপাড় সংলগ্ন এলাকার ঘটনা। এই এলাকায় বনশ্রী বন্দ্যোপাধ্যায় তাঁর ছেলেকে নিয়ে থাকতেন।২ দিন আগেও ছেলেকে দেখা গিয়েছিল এলাকায়। কিন্তু ২ দিন তাঁকে আর দেখা যায়নি। বাড়িতেই ছিল বলে দাবি এলাকার বাসিন্দাদের। স্থানীয়দের দাবি, ওই ছেলে মানসিক ভারসাম্যহীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পচা গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। তারপরেই এলাকাবাসীরা সেই খবর দেয় স্থানীয় থানায়। পুলিশ এসে বাড়ির ভেতর থেকে উদ্ধার করে মৃতার দেহ। ততক্ষণে দেহ পচে ও গলে গিয়েছে। খাটের পাশে মেঝেতে পড়েছিল মৃতা বনশ্রীর দেহ। তাঁর ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে থানায়। পুলিশ চালাচ্ছে জিজ্ঞাসাবাদ। ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ। দেহ উদ্ধার করে তা পাঠানো হয়েছে ময়নাতদন্তের (Post Mortem) জন্য। পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে খাট থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে বৃদ্ধার। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে নেমে এসেছে শোকের ছায়া।

নবান্নের কাছেই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, দুর্ঘটনা নাকি খুন?

সাধুর বেশে রাজ্যে অনুপ্রবেশ, কোচবিহারে গ্রেফতার পঞ্চাশোর্ধ্ব বাংলাদেশি নাগরিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী

থানেতে মানব পাচার ও দেহব্যবসার বড় পর্দাফাঁস, উদ্ধার হিন্দি টেলিভিশন অভিনেত্রী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

মেট্রো নাকি স্পা সেন্টার! চোখের নিচে প্যাচ, মাথায় তোয়ালে জড়িয়ে সফর তরুণীর

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা