গ্রামের রাস্তায় খুন যুবক, নেপথ্যের কারণ ঘিরে ধোঁয়াশা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের বেলায় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সোমনাথ মাইতি নামের ৩২ বছর বয়সী এক যুবক। তিনি নিজেও হয়তো আন্দাজ করতে পারেননি এরপর কি ঘটতে চলেছে তাঁর সঙ্গে। বাড়ি অবশ্য ফিরতে হয়নি সোমনাথকে, কারণ ততক্ষণে রাস্তায় লুটিয়ে পড়েছে তাঁর দেহ। কেউ বা কারা খুন করেছে তাঁকে(Death Incident)। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলি জেলার(Hooghly District) সিঙ্গুরের(Singur Incident) মহম্মদপুরে। স্থানীয়রা সোমনাথকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁদের উদ্যোগেই জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ আমবাগানে দেহ উদ্ধার, স্বামীর পরকীয়া ধরে ফেলায় চরম পরিণতি গৃহবধূর

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। কি কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিঙ্গুরের হরিপুর বাজার এলাকায় সোমনাথের একটি ফোটো স্টুডিও রয়েছে। বুধবার রাতে সেই স্টুডিও বন্ধ করেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল সে। কিন্তু রাস্তায় কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে খুন করে(Murder Case)। সোমনাথের সারা দেহে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার চিহ্ন রয়েছে। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ তালাক হলেই বাড়ে কদর, জমজমাট বাজার ডিভোর্সি মহিলাদের, ভিড় জমান প্রচুর মানুষ

ঘটনার জেরে সোমনাথের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃতের স্ত্রীর অভিযোগ, বহু মানুষকে টাকা ধার দিয়েছিলেন তাঁর স্বামী। সেই টাকা ফেরত চাওয়ার কারণেই খুন হতে হয়েছে তাঁর স্বামীকে। যদিও সন্দেহের তালিকায় রাখার মতো কারোর নাম বলতে পারেননি মৃতার স্ত্রী। সিঙ্গুর থানার পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারার কারণেই মৃত্যু হয়েছে সোমনাথের। ইতিমধ্যেই মৃতের পরিবারের তরফ থেকে সিঙ্গুর থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ।

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

বলিউডে শোকের ছায়া, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

বিমার টাকার লোভে স্বামীকে খুন! গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের