ঝুলন্ত – ক্ষতবিক্ষত দেহ, যমজ ভাইয়ের রহস্য মৃত্যু

তাঁরা যমজ ভাই। সে তো হয়েই থাকে। কিন্তু এই দুই ভাই সবসময় একসঙ্গে থাকতেন। পরতেন একইরকম পোশাক। দুজনের পেশাও ছিল এক।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁরা যমজ ভাই। সে তো হয়েই থাকে। কিন্তু এই দুই ভাই সবসময় একসঙ্গে থাকতেন। পরতেন একইরকম পোশাক। দুজনের পেশাও ছিল এক। গাড়ি- নম্বর প্লেটে স্টিকার লাগানোর কাজ করতেন তাঁরা। তাঁদের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নৈহাটিতে। একজনের দেহ উদ্ধার হয়েছে ঝুলন্ত অবস্থায়। অন্যজনের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে রেল লাইন থেকে।

মৃত দুই যুবক তরুণ বন্দ্যোপাধ্যায় ও অরুণ বন্দ্যোপাধ্যায়। তাঁরা ছিলেন নৈহাটির ২ নম্বর ওয়ার্ডের গড়িফা নেতাজি সুভাষ মোড় এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, দুই ভাইকে এলাকায় অনেকক্ষণ দেখতে পাওয়া যাচ্ছিল না। দরজা ছিল ভেতর থেকে বন্ধ। পরে জানলার ফাঁক দিয়ে দেখা যায় দুই ভাইয়ের শোওয়ার ঘরে ঝুলন্ত দেহ তরুণের। এরপরেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কিছুক্ষণ পর কয়েকজন এলাকাবাসী দেখতে পান গড়িফা রেল স্টেশনের ৩ নম্বর পোলের কাছে রেল লাইনের ধারে আরও এক ভাই অরুণের দেহ পড়ে রয়েছে ক্ষতবিক্ষত অবস্থায়।

এই দুই রহস্য মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে নৈহাটি পুলিশ (Police) ও ব্যান্ডেল জিআরপি (GRP)।  প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা (Suicide। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আদৌ আত্মহত্যা কি না তা খতিয়ে দেখা হচ্ছে। চলছে তদন্ত। মৃত্যুর পেছনে কী কারণ আছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরশোলাদের আন্দোলন, রাজ্য সরকারগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

নিয়মিত জল খেতে ভুলে যাচ্ছেন? মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়বে, জানুন ডিহাইড্রেশনের ৭ লক্ষণ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন ভোজিনহা, ঠাঁই হয়নি ইয়ামালের

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই