আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

বৌমার সঙ্গে যুবকের পরকীয়া সম্পর্ক দেখে ফেলার পর শাশুড়ির রহস্যমৃত্যু

নিজস্ব প্রতিনিধি: ছেলের স্ত্রীর সঙ্গে এলাকার এক যুবকের পরকীয়া সম্পর্ক (Extra Marital Affairs) গড়ে উঠেছিল। এমনকি বৌমার সঙ্গে সেই যুবককে ঘনিষ্ঠ অবস্থায়ও দেখেছিলেন শাশুড়ি। আর তার পরেই বাড়ির শৌচালয়ের চেম্বার থেকে উদ্ধার হল বৃদ্ধা শাশুড়ির দেহ। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্থি থানার ভোলেরহাট এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে পুলিশ একজনকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম সরস্বতী রায়। ৬৫ বছর বয়স তাঁর। দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্থি থানার ভোলেরহাট এলাকার বাসিন্দা ছিলেন তিনি। বৃদ্ধা তাঁর ছোট ছেলে দীপক রায়ের সঙ্গে বাড়িতে থাকতেন করতেন। সম্প্রতি দীপকের স্ত্রী সুপর্ণা রায় খোকন ফকির নামে এলাকার এক যুবকের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। ওই যুবকের সঙ্গে বধূকে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলেন সরস্বতীদেবী। আর এরপরেই সরস্বতী রায়ের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিল খোকন ফকির। তার মাঝে গত শুক্রবার দীপক কাজ থেকে বাড়ি ফিরে মায়ের কোনও খোঁজ না পাওয়ায় চারিদিকে খোঁজা শুরু করেন। খোঁজাখুঁজির পর বাড়ির পেছনে শৌচালয়ের চেম্বার ভাঙা অবস্থায় দেখে পুলিশকে খবর দেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উস্থি থানার পুলিশ। রবিবার শৌচালয়ের চেম্বার থেকে বৃদ্ধার দেহ উদ্ধার করে তদন্তকারীরা।

রবিবার সরস্বতী রায়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত খোকনকে আটক করা হয়েছে। খোকন এবং দীপকের স্ত্রী মিলে বৃদ্ধাকে খুন করেছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Published by:

Share Link:

More Releted News:

‘মুখ রক্ষা করো ঠাকুর’, সকাল থেকেই মন্দিরে-মন্দিরে হত্যে বিজেপি প্রার্থীদের

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাট থানার মহিলা ওসিকে

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

মর্মন্তিক দুর্ঘটনা কোচবিহারে, যাত্রীবোঝাই অটো ও চারচাকার সংঘর্ষে মৃত ২

কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জের সাহেবখালির কারিগর পাড়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ