সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই আজ, সোমবার নীরবে নয়াদিল্লি থেকে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। আর এখানেই দেখা গেল, বঙ্কিম–স্মৃতি ও আভিজাত্য কাজে লাগাতে সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি। যদিও এখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত শক্তিশালী। সেখানে এখানে বিজেপির সংগঠন তলানিতে পৌঁছেছে। তার উপর এসআইআর করতে গিয়ে বিপুল পরিমাণ বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। মতুয়া–নমঃশূদ্রদের একটা অংশের নাম বাদ যাওয়ায় ক্ষোভ চরমে উঠেছে স্থানীয় বাসিন্দাদের।

এদিকে রাজ্যে ১৪৪টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। মাত্র ১৪৪টি আসনে থমকে গিয়েছে। পরে আবার করবে তারা বলে সূত্রের খবর। আর নৈহাটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তিনি জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’–এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য। কদিন আগেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপি আস্তিন থেকে এই তাস বের করলেও বিপরীতে প্রার্থী কে হচ্ছেন সেটা জানে না বিজেপি। তৃণমূল কংগ্রেস এখানে কড়া প্রার্থী দেবে বলে সূত্রের খবর। ভরা লোকসভায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘‌বঙ্কিম দা’‌। সেই ড্যামেজ কন্ট্রোল করতেই এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

এবার খড়্গপুর সদর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে রাসবিহারী কেন্দ্রে। হাওড়ার শিবপুর কেন্দ্রের প্রার্থী রুদ্রনীল ঘোষ। বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। তিনি কাউন্সিলরও। ঘোষিত প্রার্থীদের মধ্যে ৪১ জন বর্তমান বিধায়ক এবং ৩ জন প্রাক্তন বিধায়ক আছেন। আর ২ জন প্রাক্তন সাংসদ। ২৩ জন শিক্ষককে টিকিট দেওয়া হয়েছে। মোট ৮ জন সমাজসেবী প্রার্থী হয়েছেন বিজেপির টিকিটে। ৬ জন অভিজ্ঞ আইনজীবীকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। ৫ জন চিকিৎসককে প্রার্থী করা হয়েছে।

এছাড়া বিজেপি যখন এই প্রার্থী তালিকা ঘোষণা করছিল তখন রাজপথে নেমে মানুষের স্বার্থে মহামিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হেঁটে মিছিল করেন। আর তাঁর সঙ্গে ছিল শুধুই জনজোয়ার। এভাবেই পথে নেমে বুঝিয়ে দিলেন বিরোধীরা যাঁকে ইচ্ছে প্রার্থী করতেই পারে। বাংলার ২৯৪টি আসনে আজও তাঁর নামেই ভোট হয়। তবে বালুরঘাট কেন্দ্রের বর্তমান বিধায়ক অশোক লাহিড়ীর নাম প্রথম তালিকায় নেই। ওই আসনে প্রার্থী করা হয়েছে বিদ্যুৎ রায়কে। আর ৩ জন সংবাদ জগতের প্রতিনিধি প্রার্থী হয়েছেন। মহিলা প্রার্থী মাত্র এখনও ১১ জন।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার