‘বউ’ নিয়ে ঝগড়া, দ্বিতীয় পক্ষের স্বামীকে কুপিয়ে মারল প্রথম পক্ষের স্বামী, হুলুস্থুলু নদিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি : ভালবাসার সপ্তাহে নৃশংস খুন ধুবুলিয়ায়। দাম্পত্য জীবনে অশান্তির জেরে দ্বিতীয় বিয়ে করেছিল বউ। কিন্তু ঝামেলা পিছু ছাড়ল না। ধারালো অস্ত্র দিয়ে দ্বিতীয় পক্ষের স্বামীকে এলোপাথারি কোপাল প্রথম পক্ষের স্বামী। বুধবার গভীর রাতে দ্বিতীয় পক্ষের স্বামীর সঙ্গে অশান্তি হয় স্ত্রীর। সেইসময় স্ত্রী তার প্রথম পক্ষের স্বামীকে টেলিফোনে বিষয়টি জানালে, প্রথম পক্ষের এসে দ্বিতীয় পক্ষের বরকে আক্রমণের নিশানা করে। শুরু হয় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পালা। আর্তনাদে স্থানীয়রা ছুটে এলে প্রথম পক্ষের স্বামী পালিয়ে যায়। স্থানীয় মানুষজন দ্বিতীয় পক্ষের স্বামীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রানাঘাটের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধুবুলিয়ায়। মৃতের নাম মাধবেন্দ্র দাস ওরফে ভোলা (৩৫)।স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর দু’য়েক ধরে ওই ব্যক্তি দ্বিতীয় পক্ষের স্ত্রী পম্পা দাসকে নিয়ে নারকেল বাগান এলাকায় ভাড়া থাকতেন।বুধবার গভীর রাতে তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে অশান্তি হয়। মদ্যপ অবস্থায় বাড়ি আসেন এবং স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয়। এরপরই প্রথম পক্ষের স্বামী এসে ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে কোপায়।অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আক্রমণকারী। তার খোঁজে সন্ধান শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ।

মাথায় টিকা, মনে ভক্তি, IPL-এর চ্যাম্পিয়ন হয়েই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরাট-অনুষ্কা

৯ বছরের দাম্পত্যে ইতি টানছেন কনীনিকা, অবশেষে গুজবে মুখ খুললেন টলি-অভিনেত্রী

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

লক্ষ্মী ভান্ডারে বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় তোপের মুখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

রবিনা টন্ডনের মায়ের ২৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার বাড়ির পরিচারিকা

ঘরেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই, ৭ টিপস জানলে বদলে যাবে স্বাদ

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

১৫ বছর পর নিখোঁজ মা’কে খুঁজে পেল সন্তানরা, ছেলের কাণ্ড চোখে জল আনবে

সিবিএসই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এনটিএ পোর্টাল নিয়ে বড় প্রশ্ন

আসানসোলে ত্রিপল কেলেঙ্কারিতে ধৃত তৃণমূল কাউন্সিলর