নন্দীগ্রামে একের পর এক ভাঙন, তৃণমূল প্রার্থী পবিত্র করের স্ত্রীর বিজেপি ত্যাগ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় বড় চমক ছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। এখানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করা হল একদা তাঁর ঘনিষ্ঠ পবিত্র করকে। এই খবর প্রকাশ্যে আসতেই মুখে কুলুপ আঁটেন শুভেন্দু। এবার ওই নন্দীগ্রামেই আবার ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস।

এদিকে মঙ্গলবার শুভেন্দু অধিকারীর একদা ডান হাত পবিত্র করের ফুলবদলে আলোড়ন পড়ে রাজ্য–রাজনীতিতে। নন্দীগ্রামে বিজেপি শিবিরে প্রথমে ধাক্কা দেয় বিশ্বস্ত সেনাপতি হিসেবে পরিচিত পবিত্র কর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে ঘাসফুল শিবিরে যোগ দেন। এই দলবদলের কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় নন্দীগ্রাম আসনে পবিত্র করের নাম ঘোষণা করা হয়েছে। আর আজ, বুধবার সেই রেশ কাটতে না কাটতেই বিজেপিতে আবার বড় ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে বিজেপির বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শিউলি বেরা কর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তিনি পবিত্র করের স্ত্রী।

অন্যদিকে তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়ের উপস্থিতিতে শিউলি বেরা কর আনুষ্ঠানিকভাবে যোগ দেন তৃণমূলে। শিউলি বেরা কর পবিত্র করের স্ত্রী। তৃণমূলের পবিত্র করের নাম ঘোষণার পর রাতে নানা কর্মসূচির পরে জেলা তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বরা পবিত্রবাবুর বাড়িতে আসেন আসন্ন নির্বাচনের রণকৌশল ঠিক করতে। তারপরই আজ তাঁর স্ত্রী তৃণমূলে যোগ দেন। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মাটির কাছাকাছি থাকা একজন লড়াকু নেতা। নন্দীগ্রামের রাজনীতিতে যাঁর পরিচয় ‘সাইলেন্ট কিলার’ হিসেবে। শান্ত স্বভাব, মুখে মৃদু হাসি, কিন্তু সংগঠনের কাজে অত্যন্ত ক্ষুরধার বলেই জানা গিয়েছে।

তাছাড়া পবিত্র করের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল তৃণমূলের হাত ধরেই। ২০১৮ সালে তিনি ছিলেন নন্দীগ্রামের বয়াল–২ গ্রাম পঞ্চায়েতের প্রধান। ২০২০ সালের শেষে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, তখন তাঁর ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পবিত্র করও সদলবলে গেরুয়া শিবিরে নাম লেখান। ২০২১ সালের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর জয়ের নেপথ্যে যে কজন কারিগরের নাম উঠে আসে, তাঁদের মধ্যে পবিত্র কর অন্যতম। বিজেপির সাংগঠনিক শক্তির অন্যতম প্রধান কারিগর ছিলেন পবিত্র কর। এবার যেন কাঁটা দিয়েই কাঁটা তুলতে চায় তৃণমূল।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে