ভোটের মুখে সরকারি পরিষেবা বন্ধের হুমকি বিজেপির জেলা পরিষদ সদস্যের, তপ্ত নন্দীগ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রও হটস্পট হয়ে উঠেছে। কারণ এখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সেয়ানে সেয়ানে টক্কর দেওয়ার মতো প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে তিনি ভূমিপুত্র অপরদিকে একদা শুভেন্দু ঘনিষ্ঠ হলেও সাংগঠনিক নেতা। তাঁর নাম ভোটকুশলী পবিত্র কর।

এদিকে তারপর থেকেই জোরদার প্রচার শুরু হয়েছে। এখানেই আসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং প্রচার তুঙ্গে উঠবে। এই পরিস্থিতিতে হাওয়া বদলাচ্ছে বুঝতে পেরে এবার ভোটের মুখে সরকারি পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন স্থানীয় বিজেপি নেতা তথা জেলা পরিষদ সদস্য অরূপ জানা বলে অভিযোগ। প্রকাশ্য দিবালোকে এমন হুমকি দিয়ে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি বলে মনে করা হচ্ছে। এই হুমকি নিয়ে এখন নন্দীগ্রামে জোর চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া অঞ্চলে জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই কার্যত হুমকির সুরে অরূপ জানা বলেন, ‘‌তৃণমূল কংগ্রেস করলে পঞ্চায়েত থেকে কোনও সরকারি শংসাপত্র বা সার্টিফিকেট মিলবে না। বিরুলিয়া অঞ্চল এখন সম্পূর্ণ আমাদের পকেটে। তাই বিরোধী শিবিরের কাউকে রেয়াত করা হবে না। এই অঞ্চলে বিরোধীদের হিসাব আমরা বুঝে নেব।’‌ বিজেপি নেতার এই ধরণের মন্তব্যের জেরেই এখন জোরদার চলছে শাসক–বিরোধী রাজনৈতিক তরজা।

তাছাড়া বিজেপি নেতার এমন মন্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেসও। গণতান্ত্রিক ব্যবস্থায় দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পঞ্চায়েতের মতো প্রতিষ্ঠান থেকে নাগরিক পরিষেবা পাওয়ার অধিকার সকলের রয়েছে বলে দাবি তৃণমূলের। এই বিষয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ বিজেপি নেতার এই ফতোয়াকে ‘সংবিধান বিরোধী’ বলে তীব্র কটাক্ষ করে বলেন, ‘‌বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। রোজ কর্মীরা তাদের দল ছাড়ছে। আর এটা দেখেই তাঁরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছেন। ভোট বাক্সে সাধারণ মানুষ এদের উপযুক্ত জবাব দেবে। নির্বাচনে ‘হেরো সার্টিফিকেট’ ধরিয়ে বিদায় করবে।’‌

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত