মহিলার বুকে-পেটে হাত! রাস্তা আটকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারে রাস্তা আটকে মহিলাকে শ্লীলতাহানি! নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। জানা গিয়েছে, ধৃতের নাম শিবু দাস (৪৫)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার কাউগাছিতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা দোকান থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় পাড়ার বাসিন্দা অভিযুক্ত শিবু দাস তাঁর পথ আটকে অশালীন মন্তব্য করতে থাকে। শুধু তাই নয়, জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টাও করে। আতঙ্কিত অবস্থায় কোনওরকমে নির্যাতিতা বাড়ি পৌঁছে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

সূত্রের খবর, নির্যাতিতার অভিযোগপত্রে জানিয়েছেন, বাড়ি ফেরার পথে প্রতিবেশী শিবু দাস রাস্তা আটায়। তারপরেই বুকে-পেটে হাতে দিয়ে অশ্লীল আচরণ শুরু করে। এমনকি তিনি আরও বলেন, হাত টেনে নিজের গোপনাঙ্গে চেপে ধরে অভিযুক্ত। তারপর চিৎকার করতেই স্থানীয়রা ছুটে আসে। অভিযোগ, এর আগেও অভিযুক্ত শিবু দাস ওই মহিলার সঙ্গে অশ্লীল আচরণ করেছিল। তখন ভয়ে কাউকে কিছুই জানাননি। আবারও একই ধরণের ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েন নির্যাতিতা। সাহস করে পুরো বিষয়টি সামনে আনেন।  

এরপর পরিবারের তরফে সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। পরে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানা পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত