মালদার বিলাইমারিতে গঙ্গা থেকে শিশুকন্যা উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, রতুয়া: কথায় বলে রাখে হরি মারে কে? রতুয়া১ নম্বর ব্লকের বিলাইমারিতে গঙ্গা থেকে এক শিশুকন্যা উদ্ধার হওয়ার ঘটনায় সেই প্রবাদবাক্যই যেন ফের একবার সত্যি হয়ে উঠল। প্লাস্টিকের বয়ায় কেউ ১৫ দিন(15Days) বয়সের ওই সদ্যোজাত শিশুকন্যাকে গঙ্গায়(Ganga) ভাসিয়ে দিয়েছিলেন। প্রবল জলস্রোতে ভেসে যাওয়ার সময় শিশুটির কান্না শুনতে পান স্থানীয় কয়েকজন গ্রামবাসী।

তারপরই স্থানীয় বাসিন্দা আকমল হোসেন(Akmal Hossian) নৌকায় চেপে গিয়ে ভাসমান বয়াটি থেকে শিশুকন্যাটিকে উদ্ধার করে নিয়ে আসেন। বর্তমানে শিশুকন্যাটি মালদা মেডিকেল কলেজের(Malda Medical College) চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে রয়েছে। এরপর খবর দেওয়া হয় মহানন্দাটোলা পুলিশ ফাঁড়ি (Police Fari)ও রতুয়া থানায়(Ratua Police Station)। প্রথমে মহানন্দাটোলা ফাঁড়ির পুলিশ শিশুকন্যাটিকে নিয়ে যায় মহানন্দাটোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন ৷ বর্তমানে ওই শিশুটির দেখভাল করছেন হাসপাতালের নার্স ও আয়ারা। তাদের কোলে কোলেই ঘুরছে ওই একরত্তি। তাকে নিয়ে হইহুল্লোড় করে কেটে যাচ্ছে সকলের সময়।সদ্যজাত শিশু কন্যাটি কোথা থেকে এল তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে ওই শিশুটির ছবি মালদা জেলার বিভিন্ন থানাতে পৌঁছে দেওয়া হয়েছে। যাতে পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই শিশুটিকে নিয়ে যায়। তবে সাধারণ মানুষের অনুমান, কন্যা সন্তান হওয়ার দরুন তার কপালে নেমে এসেছিল এই করুণ পরিস্থিতি।

হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের

চার ঘন্টার ম্যাচে এমবাপের জোড়া গোলে ইরাককে ৩-০ তে হারাল ফ্রান্স

প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে? জানুন আজকের রাশিফল

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের