জমি দখলের নয়া অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে, গ্রেফতারি বেড়ে ৭

সন্দেশখালিতে ED আধিকারিকদের ওপর হামলার ঘটনায় নতুন করে গ্রেফতার করা হয়েছে আরও ৩জনকে। নতুন করে নয়া অভিযোগও উঠেছে শাহজাহানের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা জেলার(North 24 Pargana) বসিরহাট মহকুমার সন্দেশখালি-১ ব্লকের সরবেরিয়া গ্রামে গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির ঘটনায় তদন্তে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED। ৩জন ED আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। মূলত সরবেরিয়া গ্রামের বাসিন্দা তথা এলাকার জেলা পরিষদ সদস্য ও তৃণমূল নেতা শাহজাহান শেখের(Sahajahan Shiekh) একটি বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই তল্লাশির কাজ তাঁদের অসম্পূর্ণ রেখেই ফিরে আসতে হয় গ্রামবাসীদের একাংশ তাঁদের ওপর হামলা চালানোয়। সেই হামলার ঘটনায় স্থানীয় ন্যাজাট থানার(Nazat PS) পুলিশ আগেই ৪ জনকে গ্রেফতার করেছিল। এদিন অর্থাৎ মঙ্গলবার তাঁরা আরও ৩জনকে গ্রেফতার(Arrest) করার কথা জানিয়েছে। এই নিয়ে ওই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৭। এদিকে এদিনই আবার সামনে এসেছে ঘটনার মূল অভিযুক্ত শাহজাহানের বিরুদ্ধে আদিবাসীদের জমি দখলের অভিযোগ।

সন্দেশখালি(Sandeshkhali) কাণ্ডে প্রথমেই পুলিশ গ্রেফতার করেছিল মেহবুব মোল্লা ও সুকমল সর্দারকে। পরে তাঁরা গ্রেফতার করে সঞ্জয় মণ্ডল ও আলি হোসেন ঘরামি নামে দুই অভিযুক্তকে। এদের সবাইককে ED আধিকারিকদের ওপর হামলার ঘটনার ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছিল। এদিন ভোরে পুলিশ আরও ৩জনকে গ্রেফতার করেছে। এরা হল এনামুল শেখ, আজিজুল শেখ ও সেখ ফাজিনুর। তাদের বাড়ি সন্দেশখালির রাজগারা গ্রামে। তবে এখনও পর্যন্ত হামলার ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহান অধরাই থেকেছে পুলিশের কাছে। তবে তিনি গতকালই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মূল ঘটনার মামলায় যুক্ত হতে চেয়ে। তবে তাঁর বিরুদ্ধে এখন নতুন এক অভিযোগ উঠেছে। আর তা হল আদিবাসীদের জমি দখল করার। জানা গিয়েছে, নানা কৌশলে ভুয়ো নথি তৈরি করে বিঘার পর বিঘা জমি আত্মসাৎ করেছেন শাহজাহান। শুধু তাই নয়, এই কাজ মসৃণ ভাবে করতে তিনি নাকি সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের বিভিন্ন সময় শাসানি দিতেন। রাজনৈতিক প্রভাব ও বাহুবলী ইমেজ খাটিয়ে প্রায় ১৪৬ বিঘা জমি আদিবাসীদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজেদের নামে করেছেন শাহজাহান সহ তাঁর ভাই ও অনুগামীরা। এর মধ্যে রয়েছে পাট্টা, রায়ত ও বর্গা জমি। অন্তত এমনই অভিযোগ উঠেছে।  

সন্দেশখালি-২ ব্লকের বেড়মজুর-১ গ্রাম পঞ্চায়েতের বেড়মজুর, তেভাগা, কাছারি সহ বিভিন্ন এলাকার আদিবাসী সম্প্রদায়ের বসবাস। অভিযোগ, শাহজাহান সেখানকারই প্রায় ১৪৬ বিঘা জমি দখল করে রেখেছেন। ওইসব জমির মধ্যে অধিকাংশ আবার বর্গা জমি। প্রথমে তাঁরা বর্গা জমিগুলি নিজেদের নামে করার জন্য জমির মালিকদের নাম বের করেন। পরে সেই জমির মালিকদের নামের কিছু হেরফের করে তার দখল নেন। পাশাপাশি, জমির মৃত মালিকদের জীবিত প্রমাণ করে সেই জমি নিজেরা কিনে নিয়েছেন বলে কাগজ করিয়ে নেন। তারপরই জমির পাট্টা ও রায়ত মালিকদের উচ্ছেদ করা হয়। অভিযোগ, এই নিয়ে প্রতিবাদ করতে গেলেই রাতের অন্ধকারে আদিবাসীদের ওপর অত্যাচার চালাত শাহাজাহানের অনুগামীরা। থানায় গেলে পুলিশ বলত শাহজাহানের সঙ্গে কথা বলে মিটিয়ে নিতে।

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত জীবনে বিপদ ডেকে আনবে, লক্ষ্মীবারে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন..

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের