সাগরে উচ্চচাপ বলয়, আসছে ঝঞ্ঝাও! বৃষ্টির বার্তা বঙ্গে

আলিপুর আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, বঙ্গোপসাগরের বুকে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। একই সঙ্গে আসছে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা। আর এই দুইয়ের যুগলবন্দীতেই আগামী শনিবার থেকেই বাংলার আকাশে মেঘ ঢোকা শুরু হয়ে যাবে। রবি আর সোমবার বাংলা জুড়েই ঝরবে বৃষ্টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বসন্ত এসে গেছে। শীতও তাই বিদায় নিয়েছে। রয়ে গিয়েছে তার আমেজ। রাতে আর সকালের দিকে তাই মিলছে হিমের পরশ। এবার সেই পরশও কেড়ে নিতে হাজির হচ্ছে বৃষ্টি। আগামী রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাজুড়েই। গত কয়েকদিন খাস কলকাতার বুকে সর্বনিম্ন তাপমাত্রা আটকে ছিল ১৪ ডিগ্রিতে। তবে বাড়ছিল সর্বোচ্চ তাপমাত্রা। এবার কিন্তু সর্বনিম্ন তাপমাত্রাও বাড়তে শুরু করে দিল। বৃহস্পতিবার সকালে খাস কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। কিন্তু বিগত কয়েকদিনের তুলনায় প্রায় ২ ডিগ্রি বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত শনিবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন খুব একটা হবে না। তবে, রবিবার থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, বঙ্গোপসাগরের বুকে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। একই সঙ্গে আসছে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা। আর এই দুইয়ের যুগলবন্দীতেই আগামী শনিবার থেকেই বাংলার আকাশে মেঘ ঢোকা শুরু হয়ে যাবে। রবি আর সোমবার বাংলা জুড়েই ঝরবে বৃষ্টি। কোথাও বেশি, কোথাও বা কম। সাগরের উচ্চচাপ বলয় আর পশ্চিমী ঝঞ্ঝার এই বিপরীতমুখী হাওয়ার জেরে রাজ্যের আকাশে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে। তার জেরে কোথাও কোথাও কালবৈশাখীর মতো ঝড়ের সম্ভাবনাও থাকছে। হতে পারে শিলা বৃষ্টিও। তব্বে সেই ঝড়বৃষ্টির পরেও আর শীত আমেজ না মেলার সম্ভাবনাই বেশি। তবে ফিরতে পারে কুয়াশা। তাও বেশি দিনের জন্য নয়। বৃষ্টির পরের ২-৩ দিন এই কুয়াশা দেখা যাবে। বৃষ্টি কী রকম হচ্ছে তার ওপর নির্ভর করবে কুয়াশার ঘনত্ব। বৃষ্টি বেশি হলে কুয়াশা ঘন হবে, নাহলে হালকা। যেখানে বৃষ্টি হবে না সেখানে কুয়াশা না হওয়ার সম্ভাবনাইও বেশি। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলির আকাশ মূলত পরিষ্কার থাকবে। তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। কলকাতায় সকালে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ দেখা যাবে।

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল হাইকোর্ট

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

৯ টাকার ছোলে ভাটুরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক