নিমতা থানার নতুন ভবনের উদ্বোধন করলেন চন্দ্রিমা ভট্টাচার্য্য

Share:

নিজস্ব প্রতিনিধি,নিমতা ও মালদা: বুধবার সন্ধ্যায় নিমতা থানার নতুন ভবনের শুভ উদ্বোধন হল। বহুদিনের পুরনো এই থানার এতদিন কোন নিজস্ব ভবন ছিল না। এদিন ব্যারাকপুর সিটি পুলিশের অন্তর্ভুক্ত এই থানা নিজস্ব ভবন পেল। এদিন থানার নতুন ভবনের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য(Minister Chandrima Bhattacharya), সাংসদ সৌগত রায়(MP Saugata Roy), ব্যারাকপুর সিটি পুলিশের কমিশনার অলোক রাজরিয়া, পুরপ্রধান বিধান বিশ্বাস সহ ব্যারাকপুর সিটি পুলিশের আধিকারিকগন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

এদিকে মালদাতে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে তাদের এক কর্মীকে। প্রতিবাদে মালদা জেলা জুড়ে আন্দোলন অব্যাহত কামতাপুর পিপলস পার্টির। রাস্তা অবরোধ এবং বিক্ষোভ দেখানোর পর বুধবার সংগঠনের পক্ষ থেকে জেলা জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়। তবে মালদা জেলার অন্যান্য ব্লকে এই ধর্মঘটের তেমন প্রভাব না পড়লেও বামনগোলা ব্লক(Bamongola Block) জুড়ে ধর্মঘটের সর্বাত্মক প্রভাব লক্ষ্য করা যায়। বুধবার সকাল থেকেই সংশ্লিষ্ট ব্লকের পাকুয়াহাট এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ ছিল। ছোট বড় প্রায় সমস্ত ধরনের যান চলাচল প্রায় বন্ধ ছিল। তবে সরকারি দপ্তর খোলা ছিল।

এই বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন বলেন, গত রবিবার তাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় মালদার গাজোলে(Gajal)। সেই প্রতিষ্ঠা দিবসে যোগ দেওয়ায় সোমবার রাত্রে বামনগোলা থানার পুলিশ পাকুয়াহাট দলীয় কার্যালয় থেকে তাদের এক কর্মী বচ্চন মণ্ডলকে গ্রেফতার করে। পরে জাল নোটের মামলায় জড়িয়ে দেওয়া হয় বচ্চন মণ্ডলকে বলে অভিযোগ। এরই প্রতিবাদে মঙ্গলবারের পর বুধবার তাদের এই ধর্মঘট (Strike)ডাকা হয়। আগামীতে তারা বড়সড়ো আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন সুভাষ বাবু।

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ