একা নয় অঙ্কিতা, এবার নজরে পরেশপুত্র হীরকের ডাক্তারির ডিগ্রিও

এবার সোশ্যাল মিডিয়ায় হীরকের ডাক্তারির ডিগ্রি নিয়েই প্রশ্ন উঠে যাওয়ায় পরেশের কীর্তিকল্পাপ নিয়েই বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।  

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়ে কম নম্বর পেয়েও পেয়ে গিয়েছিল সরকারি চাকরি। তাও শিক্ষিকা পদে। মঙ্গল দুপুরে সেই চাকরি নিয়েই বড়সড় প্রশ্ন তুলে সিবিআই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই ঘটনার রেশ কাটার আগেই এবার সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠে গেল ছেলেকে নিয়েও। প্রশ্নের মুখে মাধ্যমিকে ৩-৪ বার ফেল করা ছেলের ডাক্তারি হয়ে ওঠার ঘটনা। এই দুই ছেলেমেয়ে অবশ্য সাধারন কেউ নয়, মেয়ের নাম অঙ্কিতা অধিকারী(Ankita Adhikari) ও ছেলের নাম হীরক জ্যোতি অধিকারী(Hirak Jyoti Adhikari)। এই দুই ছেলেমেয়ের বাবার নাম পরেশ অধিকারী(Paresh Adhikari), যিনি এ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী। অঙ্কিতার চাকরি পাওয়া নিয়ে কলকাতা হাইকোর্ট শুধু যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তাই নয়, মন্ত্রীকেও সিবিআইয়ের লার্যালয়ে গিয়ে হাজিরার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে সিবিআই-কে এই ঘটনার তদন্তে নেমে প্রয়োজন বুঝলেই যাকে খুশি জিজ্ঞাসা করারও ছাড়পত্র দিয়ে দিয়েছে হাইকোর্ট। কিন্তু এই এবার সোশ্যাল মিডিয়ায় হীরকের ডাক্তারির ডিগ্রি নিয়েই প্রশ্ন উঠে যাওয়ায় পরেশের কীর্তিকল্পাপ নিয়েই বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।  

হীরককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিজেপির(BJP) জলপাইগুড়ি জেলা কমিটির সাধারন সম্পাদক দধিরাম রায়(Dadhiram Roy)। তিনি রীতিমত টিপ্পনী কেটে প্রশ্ন তুলেছেন পরেছেন ছেলের ডাক্তারি পাশ নিয়ে। বলেছেন, মন্ত্রী পুত্র নাকি কয়েকবার মাধ্যমিক পরীক্ষায় ফেল করে ডাক্তার হয়েছেন। সেই পোস্ট এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। পরেশ অধিকারীর ছেলে ডাক্তার হীরক জ্যোতি অধিকারী একজন চিকিৎসক। বর্তমানে তিনি কোচবিহার জেলার মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অস্থায়ী চিকিৎসক হিসেবে কর্মরত। দধিরামের দাবি, হীরক নাকি মাধ্যমিকে কয়েকবার ফেল করেছিলেন। অন্তত নিজ কমেন্টে এমনটাই দাবি করেছেন দধিরাম। মেখলিগঞ্জ রামকৃষ্ণ মঠ শিশু বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র হীরক সম্প্রতি ওই স্কুলের তরফে আয়োজিত ‘আমার স্কুল আমার গর্ব’ নামে একটি অনুষ্ঠানে যান। সেখানে তাঁকে সম্মানিত করা হয়। তাঁকে সম্মান জানিয়ে তাঁর হাতে স্মারক তুলে দেন মঠের অধ্যক্ষ। আর এই জায়গাতেই প্রশ্ন উঠছে, যে ছেলে দুই তিন বার ফেল করে মাধ্যমিকে সে কীভাবে বিদ্যালয়ে কৃতি ছাত্র হয়, আর কীভাবেই বা ডাক্তার হয়!

মেখলিগঞ্জ রামকৃষ্ণ মঠ শিশু বিদ্যাপীঠের সেই অনুষ্ঠানের ছবি ফেসবুকে পোস্ট করা হয়। আর সেখানেই বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারন সম্পাদক তথা পরেশ অধিকারীর রাজনৈতিক শিষ্য দধিরাম রায়। দধিরাম রায় তার কমেন্টে লেখেন, ‘তেল একটু কম পড়লো নাকি? নোবেল পুরষ্কার দেওয়ার ব্যাবস্থা করা উচিত। তাঁকে স্মারক দিয়ে ছোটখাটো করা উচিত নয়। তাঁকে নোবেল শান্তি দেওয়া উচিত।’ যেখানে অঙ্কিতার চাকরি নিয়ে বড়সড় দুর্নীতির প্রশ্ন উঠে গিয়েছে সেখানে হীরকের ডাক্তারির ডিগ্রি নিয়েও কার্যত পরোক্ষ ভাবে প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা।

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বিরাট স্বস্তি তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বিজয়ের! ডিভোর্সের মামলা তুলে নিলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ