মূল্যবান কাঠ পাচারের অভিযোগে গ্রেফতার ১

বেআইনিভাবে জঙ্গলের মূল্যবান কাঠ পাচারের অভিযোগে ১ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের মোরঙ্গা চৌপথি এলাকায় ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেআইনিভাবে জঙ্গলের মূল্যবান কাঠ পাচারের অভিযোগে ১ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মোরঙ্গা চৌপথি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। মূল্যবান কাঠ চুরির খবর প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যে যে গাড়িতে করে এই কাঠ পাচার হচ্ছিল সেই গাড়িটি-সহ কাঠগুলি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী আধিকারিকরা।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে বন দফতরের মরাঘাট রেঞ্জের বন কর্মীরা মোরঙ্গা চৌপথি এলাকায় হানা দেয়। তাঁরা দেখেন জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের মোরঙ্গা চৌপথি এলাকায় একটি পিক আপ ভ্যান সেই সময় কিছু পণ্য ভর্তি অবস্থায় ছিল। বন দফতরের কর্মীদের সন্দেহ হওয়ায় তাঁরা গাড়িটিতে তল্লাশি চালান। তল্লাশি চালিয়ে প্রায় ৩০ সি এফ টি সেগুন কাঠ উদ্ধার করেন বন কর্মীরা। এত কাঠ পাচার হচ্ছিল বুঝতে পেরে মানিক মন্ডল নামে ওই গাড়ির চালককে আটক করেন বন কর্মীরা। এর পর তাঁকে আটক করে বনদফতরের মরাঘাট রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর তাঁর কথায় সন্দেহ হওয়ায় গ্রেফতার করা হয়। গাড়ির চালককে গ্রেফতার করে বানারহাট থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা আধিকারিকরা জানার চেষ্টা করছেন এই কাঠ কোন এলাকা থেকে গাড়িতে তোলা হয়েছিল এবং কোন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।  পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার