মাওবাদীদের পুঁতে রাখা আইডি বিস্ফোরণে মৃত্যু সিআরপিএফ জওয়ানের, আহত ১  

Share:

নিজস্ব প্রতিবেদন: মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে (IED) মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের। গুরুতর আহত হয়েছেন আরও একজন। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ছোটনাগরা এলাকায়  মাওবাদী দমনে নেমেছিলেন সোআরপিএফ জওয়ানরা। মৃত জওয়ানের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায় এবং আহত জওয়ানের বাড়ি বাঁকুড়া জেলায়।

জানা গিয়েছে, শনিবার দুপুর আড়াইটের দিকে  ঝাড়খণ্ডের জঙ্গল লাগোয়া এলাকায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পশ্চিমবঙ্গের দুই জওয়ান গুরুত্বর আহত হন। তাঁদের এয়ারলিফ্টের মাধ্যমে রাঁচীতে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুনীল কুমার মণ্ডল নামে এক জওয়ানের। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার গাছউপড়া গ্রামের বাসিন্দা সুনীল ছিলেন সিআরপিএফ-এর ১৯৩ নম্বর ব্যাটেলিয়নের সাব ইনস্পেক্টর ।

গুরুত্বর আহত অবস্থায় যে জওয়ানের চিকিৎসা চলছে তাঁর নাম পার্থপ্রতিম দে। তিনি বাঁকুড়া পুরএলাকার রাজগ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, ছুটি কাটিয়ে মাস দেড়েক আগেই কর্মক্ষেত্রে যোগ দেন পার্থপ্রতীম। শনিবার এই ঘটনা ঘটে। রবিবার তাঁর অস্ত্রোপচার করা হবে। দে পরিবারের এই কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়য়েছেন স্থানীয় কাউন্সিলর অপর্ণা চট্টোপাধ্যায়।

মাওবাদী সমস্যায় বহুদিন ধরেই জর্জরিত পশ্চিমবঙ্গ। তাঁদের পুঁতে রাখা আইডি বিস্ফোরণে প্রায়ও শহীদ হতে হয় ভারতীয় জওয়ানদের। সরকারের তরফে মাওবাদী দমনের চেষ্টার কোনও ত্রুটি নেই। তারপরেও কিছুতেই যেন তাদের বাগে আনা যাচ্ছে না। তবে সাফল্য যে আসে না তা তো নয়। মাস খানেক আগে  ছত্তিসগড়-মহারাষ্ট্র সীমানায় জওয়ান এবং মাওবাদিদের মধ্যে সংঘর্ষে ৩১ জন মাওবাদী মৃত্যু হয়েছিল।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের