আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গভীর রাতে আচমকাই বিকট শব্দ, বোমা ফেটে  রানিনগরে  মৃত ১

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। বৃহস্পতিবার বোমা বাঁধতে গিয়ে আচমকাই বিস্ফোরণ। আর তাতে প্রাণ হারালেন এক ব্যক্তি।   ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানিনগরে।  জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে আম বাগানের মধ্যে চলছিল বোমা বাধার কাজ। আর তখনই ঘটে বিস্ফোরণ।

শুক্রবার সকালে একটি আমবাগান থেকে উদ্ধার হয় এক ব্যক্তির দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, বোমা বাঁধতে গিয়ে বৃহস্পতিবার মৃত্যু হয়। ইতিমধ্যেই নিহত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। মৃত ব্যক্তির নাম আইনুল হক। পরিবারের দাবি, রাতের বেলায় ফোন করে তাকে ডাকে কেউ একজন। এরপরই বোমা ফাটার  আওয়াজ পাওয়া যায়। গোটা ঘটনা নিয়ে তদন্তে নেমেছে রানিনগর থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ তাঁরা একটি বিস্ফোরণের শব্দ পান। কিন্তু ভয় পেয়ে তারা আর সেইসময় বাইরে বের হননি। সকালে উঠে স্থানীয় আমবাগানে এক ব্যক্তির দেহ দেখতে পান । সূত্রের খবর, যেখানে এই ঘটনা ঘটেছে, সেখান থেকে চকোলেট বোমা, রক্তের চিহ্ন এবং গাছেও বোমার চিহ্ন পাওয়া গিয়েছে। এই ঘটনা জানাজানি হতেই আমবাগানে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। কারা এই বোমা বাধার সঙ্গে যুক্ত রয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলকোটে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ