বিদ্যাসাগর সেতুর সংস্কারের জন্য ১ সপ্তাহের যান নিয়ন্ত্রণের সম্ভাবনা

১ সপ্তাহের জন্য বিদ্যাসাগর সেতু দিয়ে সব ধরনের যানবাহণ চলাচল বন্ধ থাকতে পারে পুজোর আগে। নেপথ্যে সেতুর কেবল বদল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর(Vidyasagar Setu) ডিজাইন করেছিল Germen কারিগরি সংস্থা শ্লায়েশ বার্জারম্যান পার্টনার। আর তাই এখন এই সেতুর সংস্কারের জন্য Germany থেকেই সেতু বিশেষজ্ঞদের নিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। সব কিছু ঠিক থাকলে পুজোর আগেই শুরু হতে পারে দ্বিতীয় হুগলি সেতু সংস্কারের কাজ। সম্প্রতি নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সেতুর সংস্কার নিয়ে রাজ্যের পূর্ত দফতর এবং সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা Hooghly River Bridge Commission বা HRBC’র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই সংস্কারের কাজ শুরু করার সিদ্ধান্ত হয়েছে। বিদ্যাসাগর সেতুর মূল অংশটি ৪টি সুবৃহৎ স্তম্ভের ওপর ১২১টি কেবলের(Cable) মাধ্যমে ঝুলে রয়েছে। এই কেবলগুলিকেই এবার বদলানো হবে। আর তার জন্য যানবাহণও বন্ধ থাকতে পারে কয়েকদিন।  

আরও পড়ুন ২৪’র বইমেলা শুরু ১৮ জানুয়ারি থেকে, চলবে ১৪দিন ধরে

১৯৯২ সালে উদ্বোধন হওয়া বিদ্যাসাগর সেতু দৈর্ঘ্যে ৮২৩মিটার এবং এটি এখনও পর্যন্ত দেশের মধ্যে সব থেকে লম্বা ও সব থেকে উচ্চ কেবল ব্রিজ। এই সেতু যখন তৈরি হয়েছিল তখন মনে করা হয়েছিল এই সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ ২০ হাজার গাড়ি যাতায়াত করবে। কিন্তু সময় যতই গড়িয়েছে ততই এই সেতু দিয়ে যাতায়াত করা যানবাহণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে গিয়েছে। এখন এই সেতু দিয়ে এক এক দিনে ১ লক্ষেরও বেশি গাড়ি যাতায়াত করে। আর এই অতি বাড়তি যানবাহণের লোড নিতে গিয়েই ক্ষতিগ্রস্থ হয়েছে সেতুর ভার ধরে রাখা কেবলগুলি। সেই কারণেই দ্রুত এই কেবলগুলি বদলাতে চাইছে রাজ্য সরকার। কেননা এই সেতু কলকাতার দিক থেকে রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে যাতায়াতের ক্ষেত্রে প্রধান রাস্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যের অন‌্যান‌্য মন্ত্রী, রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকরা এই সেতু দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করেন।

আরও পড়ুন ‘বাংলাকে আমরাই চমক দেব, কাউকে চমকাতে দেব না’

কিন্তু এখন এই সেতু সংস্কার শুরু হলে ট্রাফিক নিয়ন্ত্রণ একটা বড় মাথাব‌্যথার কারণ হাওড়া ও কলকাতার দুই দিকেরই পুলিশ আধিকারিকদের কাছে। প্রতিদিন এই সেতু দিয়ে কয়েক হাজার সরকারি-বেসরকারি বাস যাতায়াত করে যাদের ওপর কয়েক লক্ষ মানুষ নির্ভরশীল। তাঁরা প্রতিদিন এই সব বাসে করেই কলকাতায় আসেন। ব্রিজে মেরামতির কাজ শুরু হলে স্বাভাবিকভাবেই সেই বাসগুলোকে হয় অন‌্যদিকে ঘুরিয়ে দিতে হবে নাহলে তা বন্ধ রাখতে হবে। তবে সাঁতরাগাছি থেকে ও সাঁত্রাগাছি হয়ে যে সব বেসরকারি বাস নিত্যদিন কলকাতা বা দুই ২৪ পরগনায় সার্ভিস দেয় তাঁরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বিকল্প রুটে তাঁরা বাস চালাতে রাজী নন। তাঁরা বাস বন্ধ রাখবেন। তা সে ১ সপ্তাহের জন্য হোক কী ১ মাসের জন্য হোক। জেলার বাস হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু এবং নিবেদিতা সেতু দিয়ে চালানো হবে। পণ্যবাহী গাড়িও নিবেদিতা সেতু দিয়েই চালানো হবে। ছোট ৪ চাকার গাড়িও ওই দুই সেতু দিয়ে চালানো হতে পারে। সব মিলিয়ে ১ সপ্তাহের জন্য বিদ্যাসাগর সেতু দিয়ে সব ধরনের যানবাহণ চলাচল বন্ধ থাকতে পারে পুজোর আগে।

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা