বাদুড়িয়ায় ৩৩ জন জীবিত ভোটারকে ‘মৃত’ দেখিয়ে ফর্ম পূরণ বিজেপির, এক্স পোস্টে প্রতিবাদ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি, বাদুড়িয়া : শুনানিতে আসা ভোটারদেরই মৃত বলে দেখানোর অভিযোগ। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাদুড়িয়ার চণ্ডিপুরে একটি গ্রামের ৪৫ নম্বর বুথে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটছে বলে অভিযোগ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল।

তৃণমূলের অফিসিয়াল এক্সপোস্টে তারা লিখেছে, নির্বাচন কমিশনের আমানবিক দিকটি আরও একবার স্পষ্ট হল। যা গণতন্ত্রকে বিষাক্ত করে তুলেছে। বাদুড়িয়াতে SIR শুনানির পর দুই বয়স্ক ব্যক্তিকে কাগজে “মৃত” ঘোষণা করা হয়েছিল। জীবিত থাকাকালীন সিস্টেমে মৃত দেখানো হয়েছে। অপমানিত এবং ভয় দেখিয়ে  তাদের শুনানিকেন্দ্রে যেতে বাধ্য করা হয়েছে। তাঁরা প্রশ্ন তুলেছিলেন, যদি তাঁরা মৃত হয়, তাহলে কমিশন তাঁর মৃত্যু সনদ দেখাক। এটা  অমানবিক প্রক্রিয়ার ফলাফল। কিন্তু বাংলা এই অন্যায় মেনে নেবে না। এই দেশের মানুষ মুছে যাবে না। প্রতিটি কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ। প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। সকলকে রক্ষা করার জন্য লড়াই চালিয়ে চলবে।

শনিবার শুনানির শেষদিন। এদিন ৩৩ জন জীবিত ভোটারকে মৃত দেখিয়ে ফর্ম ৭ পূরণ করে জমা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদেই সোচ্চার হয়ে উঠেছে তৃণমূল। বাদুড়িয়ার চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েতের ব্যানা গ্রামের ৪৫ নম্বর বুথ ও যশাইকাটি-আটঘরা গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথে এই ধরনের ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভোটারদের অভিযোগ, তাঁদের নাম কেটে দেওয়ার জন্যই এই কাজ করা হচ্ছে। 

শনিবার শুনানির শেষদিন। শেষদিনেও ২২ লক্ষ ভোটারের শুনানি বাকি রয়েছে। কিন্তু সময় বৃদ্ধি নিয়ে কিছু জানা যায়নি। পাশাপাশি বাদুড়িয়ার এই ঘটনা ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। 

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা