আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুরুতর অসুস্থ পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সারিঙ্গা বাদক মঙ্গলাকান্ত রায়

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সারিঙ্গা বাদক মঙ্গলাকান্ত রায়। যিনি বাংলার মানুষের কাছে মঙ্গলা গোঁসাই নামেও পরিচিত। বর্তমানে ১০৪ বছর বয়স। পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পরেও দারিদ্র্যতায় ভুগছেন তিনি। বাংলার লোক সংস্কৃতির এমন উজ্জ্বল নক্ষত্রের খোঁজ নেন না কেউ। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। টাকার অভাবে উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না বিখ্যাত সারিঙ্গা বাদক। সোমবার আবারও শোনা গেল, তিনি অসুস্থ। তবে ঠিক কী হয়েছে তাঁর জানা যায়নি।

জলপাইগুড়ির ময়নাগুড়ির বাসিন্দা, শতোর্দ্ধ এই সারিঙ্গা বাদক ২০২৩ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন। সম্প্রতি প্রথম দফার ভোট দিয়েছেন তিনি। শারিরীক অসুস্থতার কারণে বাড়িতেই ভোট দিয়েছেন তিনি। ৮০ বছরের ঊর্ধ্বে ভোটারদের জন্য চালু হওয়া ‘হোম ভোটিং’ ব্যবস্থায় নজির গড়েছে নির্বাচন কমিশন। তাই কড়া কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তিনজন ভোট কর্মীর সহযোগে ময়নাগুড়ি আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি এলাকায় নিজের বাড়িতেই ভোট দিয়েছেন পদ্মশ্রী প্রাপক মঙ্গলাকান্ত।

২০২৪-২৫ সালের তথ্য অনুযায়ী তাঁর বয়স এখন ১০৪-১০৮ বছরের কাছাকাছি। জানা যাচ্ছে, অত্যন্ত বৃদ্ধ বয়সের কারণে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন, তবে এই বয়সেও তিনি সক্রিয় থাকার চেষ্টা করছেন। কিন্তু তাঁর আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। দারিদ্র্যের কারণে ভিক্ষা করে দিন চালান তিনি। বারবার অভাবের কথা জানালেও সরকারের কাছ থেকে কোনও সাহায্য পাননি তিনি। অভাব নিয়ে বারবার আক্ষেপ প্রকাশ করেছেন এই শিল্পী। প্রায় ৮০ বছর ধরে তিনি সারিঙ্গা বাজিয়ে আসছেন বাজাচ্ছেন। তাঁর অসুস্থতায় উদ্বিগ্ন লোক সংস্কৃতি মহল।

Published by:

Share Link:

More Releted News:

মালদায় ভোট মিটতেই পরিযায়ী শ্রমিকরা ফিরে যাচ্ছেন ভিন রাজ্যে

বাইক নিয়ে কলকাতা হাইকোর্টেও মুখ পুড়ল নির্বাচন কমিশনের

‘দেখুন কী রোগা হয়ে গিয়েছে’, দিব্যজ্যোতির চেহারায় পরিবর্তন নিয়ে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

নবদ্বীপে ‘জোড়া ফুলের’ প্রচারে ঝড় তুললেন শ্রাবন্তী

‘‌বেইমানদের বিরুদ্ধে প্রতিশোধ নিন’‌, বিজেপির বিরুদ্ধে মতুয়াদের বার্তা দিলেন অভিষেক

‘হরিণঘাটাকে আপনাদের ১ নম্বর করতে হবে’, টার্গেট বেঁধে দিলেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ