জেলাশাসকের কড়া নজরদারি, পশ্চিম বর্ধমানে অনুমোদনহীন টোটো বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম বর্ধমান জেলায় কোনও টোটো বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন।  বৃহস্পতিবার টোটোর ডিলারদের এক বৈঠকে ডেকে এই হুঁশিয়ারি দিয়েছেন জেলাশাসক এস পোন্নমবলম। তিনি আরো জানিয়ে দিয়েছেন যে অনুমোদনহীন টোটো বিক্রি করা হলে এবং প্রশাসন যদি সেই বিষয়ে জানতে পারে তাহলে ওই ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি রাজ্যের পরিবহন দফতর টোটো সংক্রান্ত যে নির্দেশিকা জারি করেছে তা এখনই কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার এই বিষয়ে জরুরি প্রশাসনিক বৈঠক ডাকেন জেলা শাসক। সেখানেই অনুমোদনহীন টোটো বিক্রির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার কথা বলেছেন তিনি ।

বৃহস্পতিবার এই বিষয়ে জরুরী প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন জেলাশাসক। সেই বৈঠকেই অনুমোদন ছাড়া কোনও টোটো বিক্রির বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা বলে সাবধান করেন এস পোন্নমবলম। তিনি আরও জানিয়ে দেন যে এখনও অভিযোগ আসছে যে সরকারি অনুমোদনপত্র ছাড়া টোটো বিক্রি করা হচ্ছে শহরে। এই বেনিয়ম কখনওই বরদাস্ত করা হবে না। শহরের বিভিন্ন এলাকায় অনুমোদনহীন টোটো দৌড়াত্ম্য এখনও অব্যাহত। পরিবহন দফতরের নির্দেশে এইসব টোটোকে অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে। দুবছরের মধ্যে এই সকল অনুমোদনহীন চালকদের অনুমোদনযুক্ত টোটো কিনতে হবে। ৩০শে নভেম্বরের মধ্যে শেষ করে ফেলতে হবে জেলায় সমস্ত রেজিস্ট্রেশন বা নিবন্ধীকরণের কাজ। তারপরে পরিবহন দফতর, পুলিশ, পুরসভা ও জেলা প্রশাসনের আধিকারিকরা মিলিত বৈঠক করবেন। সেখানেই ঠিক করা হবে কোন রুট দিয়ে টোটো চলাচল করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিবহন দফতরের সদস্যরা, উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি জানিয়েছেন উপার্জনের জন্যই যুবকরা টোটো নিয়ে পথে নেমেছে। কিন্তু সরকারি নিয়ম মেনে তবেই টোটো চালাতে হবে। কারণ যাত্রী নিরাপত্তা সবার আগে। প্রসঙ্গত, টোটো দৌরাত্ম্য ঠেকাতে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছিলেন, অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য ঠেকাতে নম্বর প্লেট দেওয়া হবে। বর্তমানে অস্থায়ী এনরোলমেন্ট নম্বরের মাধ্যমে এই নম্বর প্লেট দেওয়া হবে। এই নম্বর প্লেটে থাকবে কিউআর কোড।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান