মধ্যরাতে পথ দুর্ঘটনায় মৃত্যু গোয়ালতোড় থানার সিভিক ভলান্টিয়ারের

Share:

নিজস্ব প্রতিনিধি: পথ দুর্ঘটনায় নিহত হয়েছে এক সিভিক ভলান্টিয়ার। শনিবার গভীর রাতে মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুর (West Medinapore) জেলার গোয়ালতোড় থানার এই ভলান্টিয়ারের। তাঁর নাম খোকন আহির (২৯)। সে শনিবার রাতে ডিউটি শেষ করে চন্দ্রকোনা রোড ফাঁড়ির দক্ষিণশোল এলাকায় চৈত্র সংক্রান্তির গাজন দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়ই এই পথ দুর্ঘটনাটি ঘটে।

সূত্রে মারফত জানা গিয়েছে, ডিউটি শেষ করে চন্দ্রকোনা রোড এলাকায় গাজন দেখতে গিয়েছিলেন খোকন আহির। ফেরার পথে দক্ষিণশোল এলাকার রাজ্য সড়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত চন্দ্রকোনা রোড ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তাঁকে দ্রুত দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। নিহত সিভিক ভলান্টিয়ার খোকনের পরিবারে রয়েছেন বাবা, মা, স্ত্রী ও একটি শিশুকন্যা।

সূত্র অনুযায়ী, রবিবার দুপুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Midnapore Medical College) মর্গে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তবে কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট করে জানায়নি পুলিশ। গোয়ালতোড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “ঠিক কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা আমরা খতিয়ে দেখছি। তদন্ত শুরু করা হয়েছে। সেই সঙ্গে আমরা ওঁনার পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছি।” পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “আইন অনুযায়ী সমস্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।”

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল