কথা বলতে গিয়ে মোবাইলে বিস্ফোরণ, আতঙ্ক এলাকায়

ফোনে কল করতে গিয়ে ঘটল বিস্ফোরণ। ফোনে দাউ-দাউ করে জ্বলে উঠল আগুন। বিনা মেঘে বজ্রপাতের মত এমন বিস্ফোরণে হতবাক ওই মোবাইল ব্যবহারকারী যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: শখ করে কিনেছিলেন নামি কোম্পানির মোবাইল ফোন। আর সেই ফোনে কল করতে গিয়ে ঘটল বিস্ফোরণ। ফোনে দাউ-দাউ করে জ্বলে উঠল আগুন। মোবাইল ফোন থেকে কল করতে গিয়ে বিনা মেঘে বজ্রপাতের মত এমন বিস্ফোরণে হতবাক ওই মোবাইল ব্যবহারকারী যুবক। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মুগবাসান গ্রামে।

জানা গিয়েছে, কেশপুরের মুগবাসান গ্রামের বাসিন্দা আব্দুল শফি একটি নামি কোম্পানির ‘নোট-৪’ স্মার্ট ফোন ব্যবহার করতেন। শুক্রবার হঠাৎ সেই ফোনে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আব্দুল মোবাইলটি ছুড়ে রাস্তায় ফেলে দেন। দূরে ফেলে দেওয়ায় অক্ষত রয়েছেন ওই যুবক। তবে নষ্ট হয়ে গিয়েছে মোবাইলটি। মোবাইল ফোনে এমন বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

এদিন ঘটনা নিয়ে আব্দুল শফি জানান, শুক্রবার গ্রামের রাস্তায় দাঁড়িয়ে তিনি পকেট থেকে নামি কোম্পানির দামি ‘নোট-৪’ মোবাইলটি বের করে কয়েকজনকে ফোন করেন। এরপর মোবাইলটি হ্যাং হয়ে যায়। আব্দুল মোবাইলটির স্যুইচ অফ করে পুনরায় চালু করেন। তারপর আবার একজনকে ফোন করার জন্য নম্বর ডায়াল করতেই ঘটে বিস্ফোরণ। দাউ-দাউ করে জ্বলে ওঠে মোবাইলটি। এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ভয়ে এদিক ওদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি শুরু করেন।

বিস্ফোরণের পর ওই মোবাইল প্রস্তুতকারক সংস্থার উপর ক্ষোভ উগরে দেন আব্দুল। তিনি বলেন,“আমার প্রাণ সংশয় হতে পারত। যদি মোবাইলটা পকেটে থাকত তাহলে জামা-কাপড়ে আগুন ধরে যেত। মোবাইল তৈরির ব্যাপারে কোম্পানির সচেতন হওয়া উচিত।” যদিও এই বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত  থানায় কোনও অভিযোগ দায়ের করেননি ওই যুবক।

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০