পরেশও তুচ্ছ এই নেতার কীর্তিতে, চাকরি ৮জনের

পশ্চিম মেদিনীপুরের গড়বেতার তৃণমূলের যুব নেতা সাগর মণ্ডলের বাড়ির ৪জন সদস্য ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন। লাইনে আছেন আরও ৪জন সদস্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শিক্ষামন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর(Paresh Chandra Adhikari) মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল যে তাঁকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। সেই নিয়োগে দুর্নীতির ঘটনা ঘটেছে। কলকাতা হাইকোর্ট সেই মামলায় অঙ্কিতার নিয়োগে ত্রুটি খুঁজে পায় ও তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে। এমনি বিগত চার বছর ধরে যে মাইনে অঙ্কিতা পেয়েছিল তাও জুন ও জুলাই মাসে ২টি কিস্তির মাধ্যমে জমা করার নির্দেশ দেয়। সেই ঘটনায় সিবিআই-ও তদন্ত করছে। এমনকি পরেশকে সেই ঘটনায় জিজ্ঞাসাবাদও করেছে। কিন্তু এখনও পর্যন্ত অঙ্কিতার চাকরি পাওয়ার সঙ্গে পরেশের সরাসরি কোনও যোগ মেলেনি। কিন্তু সেই পরেশকেই এখন বলে বলে গোল দিচ্ছেন তৃণমূলেরই এক নেতা। কেননা এই নেতার বাড়ির ৪জন সদস্য ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়ে গিয়েছেন। আরও ৪জন সদস্য প্যানেলে নাম তুলে অপেক্ষা করছেন। যে তৃণমূল নেতার বাড়িতে এহেন ঘটনা ঘটেছে তিনি হলেন পশ্চিম মেদিনীপুরের(Paschim Midnapur) গড়বেতার(Garbeta) তৃণমূলের(TMC) যুব নেতা সাগর মণ্ডল(Sagar Mondol)।

এলাকাবাসীর অভিযোগ, সাগর মণ্ডলের পরিবারের ৪ জন ২০১৪ সালের টেটে নিয়োগ পেয়েছেন। আরও ৪ জনের ২০১৭র টেটের মেধাতালিকায় নাম রয়েছে। গড়বেতা-৩ নম্বর ব্লকের যুব নেতা সাগর মণ্ডল স্থানীয় তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোর ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। এমনকী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তাঁদের অভিযোগ, টাকার বিনিময়ে প্রচুর চাকরি বিক্রি করেছেন সাগর। সেই সুবাদেই সাগরের দিদি, ২ খুড়তুতো ভাই ও বউমা ২০১৪ সালে টেট পাশ করে ২০১৭ সালে নিয়োগ পেয়েছে। এর পর ২০১৭ সালের টেটের মেধাতালিকায় নাম বেরোয় সাগর মণ্ডলের স্ত্রী, ভাইয়ের স্ত্রী, ভাগ্নে ও ভাগ্নের স্ত্রীর। তবে আদালতের নির্দেশে নিয়োগপ্রক্রিয়া স্থগিত থাকায় তাঁরা এখনও নিয়োগ পাননি। পরেশ একা নিজের মেয়ের চাকরি করে দিয়েছিলেন কিনা তা এখনও প্রমাণিত হয়নি। তবুও তিনি কার্যত জনতার কাঠগড়ায়। রাজ্যের শাসক দলও তাঁকে আপ্রাণ এড়িয়ে চলেছে। কিন্তু সাগর তো মহাসাগর হয়ে গিয়েছে। পরেশ তো সেখানে কচি খোকা।

স্থানীয়রা জানিয়েছেন মেটা ডহর বোর্ড প্রাথমিক স্কুলে চাকরি করেন সাগর মণ্ডলের দিদি রুমা মণ্ডল ও খুড়তুতো ভাই শ্যামল মণ্ডল। আরও এক খুড়তুতো ভাই অমল মণ্ডল ভেলায়া প্রাথমিক স্কুলে চাকরি করেন। অমল মণ্ডলের স্ত্রী সাগরবাবুর ভ্রাতৃবধূ মধুমিতা চন্দ দলদলি প্রাথমিক স্কুলে চাকরি করেন। এছাড়াও মেধাতালিকায় নাম রয়েছে সাগরবাবুর স্ত্রী মুনমুন ঘোষ, ভ্রাতৃবধূ প্রিয়াঙ্কা মণ্ডল, দিদি রুমা মণ্ডলের ছেলে সৌরভ ঘোষ ও সৌরভের স্ত্রী পায়েল সাঁইয়ের নাম। প্রাথমিকে নিয়োগে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর থেকেই সাগরবাবুর মোবাইল ফোন বন্ধ।

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত

ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, জখম ১

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে কোন কারণ?

সঙ্গী আপনার প্রতি কতটা দুর্বল? জেনে নিন সম্পর্কের ৬ টি গুরুত্বপূর্ণ লক্ষণ

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সাইরেনের শব্দে ভাঙল ঘুম, কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ