কুৎসা অপপ্রচারকে ভেস্তে দিয়ে মমতায় আস্থা বঙ্গবাসীর

বিরোধী শিবির ও সংবাদমাধ্যমের একটা বড় অংশের প্রচারিত যাবতীয় কুৎসা ও অপপ্রচারকে নস্যাৎ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আস্থা রাখলেন বঙ্গবাসী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই কেন্দ্রের উপনির্বাচনেই ফুটল ঘাসফুল। কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল(TMC) প্রার্থী বাবুল সুপ্রিয় জিতলেন প্রায় ২০ হাজার ভোটের ব্যবধানে। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা জিতলেন প্রায় ৩ লক্ষ ভোটের ব্যবধানে। আর এই জয় বলে দিচ্ছে বিরোধী দল(Opposition Parties) থেকে সংবাদমাধ্যমের(Media) একটা বড় অংশ মায় সোশ্যাল মিডিয়ারও একাংশ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকারের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার শুরু করেছিল তা কার্যত নস্যাৎ করে দিয়েছেন বঙ্গবাসী। তাঁরা আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে। সেই সঙ্গে জোরদার ধাক্কা দিয়েছেন বিরোধী শিবিরকে। একই সঙ্গে এটাও দেখা গেল আনিসকাণ্ড, কাউন্সিলর হত্যাকাণ্ড, বকটুই, হাঁসখালি, মাটিয়া, মালদা কোনও ঘটনারই কোনও প্রভাব পড়ল না এই দুই কেন্দ্রের উপনির্বাচনে। মানুষ কার্যত উন্নয়নের নিরিখেই বেছে নিয়েছেন শাসক শিবিরকে।

দুই কেন্দ্রের উপনির্বাচনের প্রচারের সময় থেকে ভোটগ্রহণের দিন পর্যন্ত দেখা গিয়েছে বিরোধীরা বাংলাকে নিয়ে চূড়ান্ত কুৎসা ও অপপ্রচার চালিয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের সম্পর্কে, রাজ্য সরকারের সম্পর্কে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও যথেচ্ছ কুৎসা ও অপপ্রচার চালিয়েছে বিরোধীদলগুলি। একইসঙ্গে সেই কুৎসা ও অপপ্রচারে সঙ্গ দিয়েছে সংবাদমাধ্যমের একটা বড় অংশ। ভোটের দিনও এই সংবাদমাধ্যমগুলি বিরোধী দলের প্রার্থীদের ওপর মিথ্যা হামলার ঘটনা তুলে ধরা থেকে নিগ্রহ ও হেন্সথার ভুয়ো রিপোর্ট দেখিয়ে গিয়েছে। অথচ প্রতিটি ঘটনায় ওই সব অভিযোগ খন্ডন করেছে জাতীয় নির্বাচন কমিশনার। এমনকি ওই সব সংবাদমাধ্যমে বার বার প্রচার করা হয়েছে, যে আনিসকাণ্ড, কাউন্সিলর হত্যাকাণ্ড, বকটুই গণহত্যা, হাঁসখালি গণধর্ষণ ও মৃত্যু, মাটিয়া গণধর্ষণ, মালদা গণধর্ষণ উপনির্বাচনে প্রভাব ফেলবে ও মানুষকে বাধ্য করবে শাসকের বিরুদ্ধে ভোট দিতে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বলে গিয়েছেন এই সব ঘটনা ষড়যন্ত্র রাজ্য সরকার ও তৃণমূলকে হেয় করার জন্য। শেষে দেখা গেল আমজনতা মমতার পক্ষেই তাঁদের মতামত তুলে ধরলেন। চোখ বুজে তাঁরা দাঁড়ালেন উন্নয়নের সপক্ষেই। দাঁড়ালেন সুশাসনের পক্ষেই।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত