চা বাগানে নিয়ে গিয়ে নাবালিকাকে শারীরিক নির্যাতন, গ্রেফতার ৭

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নাবালিকাকে ভয় দেখিয়ে  চা বাগানে নিয়ে গিয়ে চলল শারীরিক নির্যাতন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মেটেলি ব্লকের একটি চা বাগানে। সোমবার রাতে নির্যাতিতা কিশোরীর পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এই সেই অভিযোগের ভিত্তিতে মেটেলি থানার পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে চারজন কিশোর এবং তিন জন যুবক।

অভিযুক্তদের মেটেলি ব্লকের একটি চা বাগান ও ফালাকাটা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।  তবে এখন অভিযুক্তদের পরিচয় জানা যায়নি। চা বাগানের মধ্যে শারীরিক নির্যাতনের খবর ছড়িয়ে পড়তেই এলাকার মধ্যে শোরগোল পড়ে যায় । মেটেলি থানা জানিয়েছেন, অভিযুক্ত চারজন কিশোরকে জলপাইগুড়ি কোরক হোমে পাঠান হয়েছে। আর বাকি তিনজন কে কোর্টে পেশ করা হয়েছে।

নির্যাতনের খবর পেয়ে তড়িঘড়ি মঙ্গলবার মেটেলি থানায় যান সমাজকর্মী মেনুকা সাহা প্রধান। এই ঘটনা প্রসঙ্গে সমাজকর্মী বলেন,’ খুবই দুর্ভাগ্যজনক। দিন দিন এমন ঘটনা বেড়ে চলেছে। এই ঘটনা রুখতে বিভিন্ন বিদ্যালয় সহ জনবসতি এলাকায় সচেতনতামূলক কর্মসূচী করা দরকার।‘ স্বাভাবিকভাবেই চা বাগানের মধ্যে শারীরিক নির্যাতনের খবর পেয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই ঘটনা নিয়ে তৎপর রয়েছে মেটেলি থানার পুলিশ।

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ