উত্তর দিনাজপুরের কুলীক পক্ষীনিবাসে বনভোজন নিষিদ্ধ করল বন দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি : শীতের মরশুমে বনভোজন বাঙালিদের কাছে একটা অভ্যাস। তবে বনভোজনের জন্য যাতে পক্ষীনিবাস সংলগ্ন এলাকা ব্যবহার না করা হয়, সেজন্য সতর্ক হল রাজ্য প্রশাসন। সম্প্রতি রাজ্যের বন দফতরের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাস সংলগ্ন এলাকায় বনভোজন করা যাবে না।বন দফতরের তরফে থেকে নিষেধাজ্ঞা সংক্রান্ত পোস্টার টাঙিয়ে দেওয়া হয়েছে।

রায়গঞ্জ শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরেই রয়েছে আবদুলঘাটা, ভট্টদিঘি ও সোহারই। এই তিনটি মৌজার ৩০০ একর জায়গা জুড়েই রয়েছে এই কুলিক পক্ষীনিবাস। প্রতি বছর হাজার হাজার মাইল দূর থেকে শামুকখোল, করমরেন্ট, নাইট হেরন সহ একাধিক প্রজাতির পাখি এই পক্ষী নিবাসে আসে। দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটক আসে এই পক্ষীনিবাসে।

সাধারণত প্রতি বছর এই শীতের সময় এই আবদুলঘাটা, ভট্টদিঘি এলাকায় প্রচুর মানুষ আসেন পিকনিক করতে। শুধু রায়গঞ্জ নয়, হেমতাবাদ ও কালিয়াগঞ্জের বাহারাইল ও ধামজা ফরেস্টে পিকনিক করতে আসেন অনেকেই। কিন্তু সম্প্রতি উত্তর দিনাজপুরের জেলা বন বিভাগ জানিয়ে দিয়েছে, এই সব এলাকায় আর পিকনিক করা যাবে না।

বন দফতরের আধিকারিক দাওয়া শাংমু শেরপা জানান, উত্তর দিনাজপুর জেলার প্রতিটি বনাঞ্চলে পিকনিক নিষিদ্ধ করা হয়েছে। এই প্রসঙ্গে বন দফতরের এক আধিকারিক জানান, যেহেতু শুষ্ক অঞ্চল রয়েছে, তাই এই সময় কেউ রান্না করলে যেকোনও মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেতে পারে। যেসব জায়গা ফাঁকা রয়েছে, সেখানে বনসৃজন করা হয়েছে। বন সংরক্ষমের জন্যই পিকনিক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

আম-টমেটোর চাটনিতে একঘেয়েমি? বানিয়ে ফেলুন ডালের বড়ার টক

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

৪১ বছরে ফের মা হতে চলেছেন শাহরুখের ‘রাইস’ ছবির নায়িকা মাহিরা খান

রসনা তৃপ্তিতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন মশলাদার কাঁকড়ার ঝাল

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু