‘‌এক জেলা, এক পণ্য নীতিতে উন্নয়ন হবে’‌, সিঙ্গুরের সভায় স্বপ্নফেরি প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা। তাই বাংলার জন্য নতুন কিছু বলেন কিনা সেদিকে কান পেতে ছিলেন অনেকেই। কিন্তু প্রধানমন্ত্রী যা বললেন তা সবই হবে বাংলায় ক্ষমতায় এলে। সুতরাং ক্ষমতায় না এলে যে সবই প্রতিশ্রুতি সেটা বুঝিয়ে দিলেন। তাই স্বপ্নফেরি করে জানিয়ে দিলেন, ক্ষমতায় এলে এক জেলা, এক পণ্য নীতিতে উন্নয়নের কাজ করবে বিজেপি। আর তাতে বাংলার সাধারণ মানুষ সম্পূর্ণ হতাশ হলেন। কারণ বাংলার মানুষ আসা করেছিলেন প্রধানমন্ত্রী বাংলার মাটিতে এসে এমন কোনও প্রকল্প ঘোষণা করবেন যা ছাত্র–যুব–মহিলাদের উপকারে আসবে।

এদিকে প্রধানমন্ত্রী যে স্বপ্নফেরি করলেন তা প্রত্যন্ত গ্রামবাংলার বেশিরভাগ মানুষজন বোঝেনই না। আর যাঁরা বোঝেন তাঁরা হতাশ হলেন। কারণ প্রধানমন্ত্রী সিঙ্গুরের সভা থেকে বলেন, ‘‌ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীকে জাতীয় স্তরে পালন করার উদ্যোগও নিয়েছে আমাদের সরকার। বিজেপি বিকাশ এবং ঐতিহ্য উভয়কেই গুরুত্ব দেয়। এই দুইয়ের মডেলেই বিজেপি পশ্চিমবঙ্গের বিকাশে গতি দেবে।’‌ এই গোল গোল কথা শুনে হতাশ হয়ে পড়লেন হুগলি জেলার মানুষজন।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস সরকারের তুমুল সমালোচনা করলেন। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের কোনও প্রকল্পের সমালোচনা করেননি প্রধানমন্ত্রী। এমনকী ক্ষমতায় এলে সেইসব প্রকল্প চালু থাকবে কিনা তা নিয়েও কোনও দাবি করেননি। বরং প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘‌পশ্চিমবঙ্গের অনেক সামর্থ্য রয়েছে। অনেক বড় বড় নদী রয়েছে। বিশাল উপকূলরেখা রয়েছে। উর্বর জমি রয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। এখানকার সাধারণ মানুষদের বুদ্ধি, প্রতিভা, সামর্থ্য রয়েছে। বিজেপি প্রত্যেক জেলা হিসাবে পরিকল্পনা তৈরি করবে। এর ফলে সংশ্লিষ্ট জেলার মানুষেরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন।’‌

এছাড়া এই এক জেলা, এক পণ্য নীতি কেমন হবে?‌ তারও উদাহরণ দিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও তাতে বাংলার সাধারণ মানুষ আকৃষ্ট হলেন না। বরং হতাশ হলেন। কারণ সবই তো প্রতিশ্রুতি। বাস্তবায়নের কোনও পরিকল্পনা দেখাতে পারেননি তিনি। নরেন্দ্র মোদির কথায়, ‘‌এই জেলায় ধনিয়াখালি শাড়ি আছে, এখানে পাট আছে, হস্তশিল্পের সঙ্গে জড়িত অন্য সামগ্রী রয়েছে। বিজেপির ‘এক জেলা, এক পণ্য’ প্রকল্পের আওতায় প্রত্যেক জেলার এমন পণ্যে উৎসাহ দেবে। বিজেপি সরকার এলেই প্লাস্টিকের বিরুদ্ধে কড়়া নীতি গৃহীত হবে। পাট শিল্পকে আরও উৎসাহিত করা হবে।’‌

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!