ভাইঝিকে ধর্ষণ করে ১০ বছরের জেল কাকার

ভুল বুঝিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে নাবালিকা ভাইঝিকে ধর্ষণ করে সেই গুণধর যুবক। তার জেরেই এবার ১০ বছরের জেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমিজমা নিয়ে পাড়াতুতো দাদার সঙ্গে বিবাদের জেরে নাবালিকা ভাইঝিকে নিজের ক্ষোভের শিকার বানিয়েছিল ভাই। ভুল বুঝিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে নাবালিকা ভাইঝিকে ধর্ষণ করে সেই গুণধর যুবক। যদিও বিষয়টি জানাজানি হতে বেশি সময় লাগেনি। পুলিশের কাছে অভিযোগ দায়ের হতে গ্রেফতারও হয় সেই যুবক। তারপর কেটে গিয়েছে ৪টে বছর। অবশেষে বুধবার সেই মামলার রায় দিল আদালত। নাবালিকা ভাইঝিকে ধর্ষণের দায়ে কাকাকে(Uncle) ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সঙ্গে ১০ হাজার টাকার জরিমানাও। সেই জরিমানা না দিলে আরও অতিরিক্ত ১ বছরের জেলের নির্দেশ দিয়ে দিয়েছে আদালত। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি(Jalpaiguri) শহরের বুকে।

জানা গিয়েছে, মূল ঘটনাটি ঘটে ২০১৮ সালে। নির্যাতিতা সেই সময় নাবালিকা(Minor Girl) ছিল। ঘটনার দিন সন্ধ্যাবেলায় বাবাকে বাজারের ব্যাগ পৌঁছে দিতে বাড়ি থেকে বের হয়েছিল নির্যাতিতা। সেই সময় রাস্তায় তার সঙ্গে দেখা হয় অভিযুক্ত যুবকের। ওই যুবক সেই সময় নাবালিকাকে ভুল বুঝিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তার গলায় ছুরি ঠেকিয়ে তাকে প্রাণে মারার ভয় দেখিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। রাতে কোনওভাবে মেয়েটু বাড়িতে ফিরে গোটা ঘটনার কথা বাড়ির লোকেদের জানায়। তারপরের দিনই জলপাইগুড়ি টাউন থানায় এই মর্মে অভিযোগ দায়ের হয়। তার জেরেই গ্রেফতার হয় অভিযুক্ত যুবক। তারপর থেকেই মামলা চলছিল যার রায় এদিন পাওয়া গিয়েছে। পক্সো আইনে(POCSO Act) মামলা দায়ের হওয়ায় পক্সো আদালতের বিচারক এদিন রায় দিয়েছেন। এই বিষয়ে সরকারি আইনজীবী দেবাশীষ মিত্র জানিয়েছেন, ‘পক্সো কোর্টের বিচারক অভিযুক্তকে ১০ বছরের জন্য সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা দেবার নির্দেশ দিয়েছেন। ১০ হাজার টাকা অনাদায়ে তাকে আরও অতিরিক্ত এক বছরের জন্য কারাদন্ডে দন্ডিত করেছেন।’  

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

রাস্তা পার হচ্ছিলেন মহিলা, যমের মতো এসে পিষে দিল বাস

বীরভূমে মহিলাকে গণধর্ষণ, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘নির্যাতিতা’-র, গ্রেফতার ১

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর