সীমান্তে গ্রেফতার যুবক, তল্লাশি চালাতে মিলল বিপুল পরিমাণ মাদক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁও এলাকায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। কালচিনি ব্লকের অন্তর্গত এই সীমান্ত শহরে তল্লাশি চালিয়ে ১,০৮৩টি নিষিদ্ধ নেশাজাতীয় ক্যাপসুল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে জয়গাঁও থানার পুলিশ। ধৃতের নাম প্রবীশ ছেত্রী (৩০), তিনি পরমেশ ছেত্রী নামেও পরিচিত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এএসআই মহবুব হাবিবের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ “ল্যাবোরেট” নেশাজাতীয় ক্যাপসুল উদ্ধার হয়। মোট ১,০৮৩টি ক্যাপসুল উদ্ধার হওয়ায় ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।ধৃত প্রবীশ ছেত্রী তুরসা টি গার্ডেনের জিপি-১ এলাকার ছেত্রী লাইন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবক দীর্ঘদিন ধরেই স্থানীয় এলাকায় এই নেশাজাতীয় ক্যাপসুল সরবরাহ ও বিক্রির সঙ্গে যুক্ত ছিল। অভিযানের সময় আইন অনুযায়ী ঘটনাস্থলেই ভিডিওগ্রাফি, নথিপত্র প্রস্তুত এবং সিজার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বিরপাড়া সার্কেলের সিআই ভাস্কার প্রধান, জয়গাঁও থানার ওসি নয়ন দাস, সেকেন্ড অফিসার মিলন বর্মন, এসআই দিলবর হোসেনসহ একাধিক পুলিশ কর্মী।।

উদ্ধার হওয়া নেশাজাতীয় ক্যাপসুলগুলি কোথা থেকে আনা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সীমান্তবর্তী এলাকা হওয়ায় পাচার চক্রের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।ধৃত যুবককে জয়গাঁও থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আগামীকাল তাকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হবে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০