বৃষ্টির জলে নষ্ট আড়াই বিঘা জমির ফসল, ঋণের দায়ে চরম সিদ্ধান্ত আলুচাষির

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহারঋণ নিয়ে আলু চাষ করাই কাল! ক্ষতির সম্মুখীন হতেই চরম সিদ্ধান্ত নিলেন আলু চাষি। ঋণের চিন্তায় আত্মহত্যা করেন ওই আলু চাষী। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙা এলাকায়। জানা গিয়েছে, মৃত কৃষকের নাম কৈলাস শীল শর্মা (৩৮)। মাথাভাঙা ১ ব্লকের হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের ভাঙামোর এলাকার বাসিন্দা।ইতিমধ্যে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত কৃষকের পরিবারের দাবি, ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন কৈলাস। প্রায় আড়াই বিঘা জমিতে আলু চালু চাষ করেছিলেন। কিন্তু বৃষ্টির জন্য আড়াই বিঘা জমির আলু নষ্ট হয়েছে। কীভাবে ঋণ মেটাবেন তা নিয়ে হতাশায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে খবর।

প্রসঙ্গত, গত মার্চ মাসে বৃষ্টিতে মালদহের প্রায় ১২ হাজার হেক্টর আলু চাষের জমি জলের তলায় তলিয়ে গিয়েছিল। আর তাতেই মাথায় হাত পড়েছিল হাজার হাজার আলু চাষির। বর্তমানে বাজার কমেছে আলুর দাম। কপালে চিন্তার ভাঁজ পড়েছে আলু চাষিদের। কারণ, এমনিতেই আলু কেনার লোক নেই। অগত্যা লোকসান করেই আলু বিক্রি করতে হচ্ছে কৃষকদের।সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন।তার আগে একের পর এক আলু চাষির আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাপানউতোর শুরু হয়েছে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে।

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার নিয়ম