আকাশ ছোঁয়া আলুর দাম, বুধে বৈঠকে বসতে চলেছে ব্যবসায়ী সমিতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে গোটা দেশ জুড়ে চলছে আলু বিক্রেতাদের কর্ম বিরতি। আর তাতে বাজারে কমেছে আলুর জোগান। এরফলে চড়া দামে বিক্রি হচ্ছে আলু। তাই বাজার থেকে আলু কিনতে গেলে বেশ চিন্তার মধ্যে পড়তে হচ্ছে মধ্যবিত্তদের। এই আবহে বুধবার সরকারপক্ষের সঙ্গে  পর্যালোচনা বৈঠকে বসেছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আর সেই  বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে আমজনতা থেকে শুরু করে খুচরো ব্যবসায়ীরা।

অন্যদিকে মঙ্গলবার  বাঁকুড়ার জয়পুরে একটি বেসরকারি হোটেলে আলু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক হয় । তবে সেখানেও মেলেনি সমাধান সূত্র। তাই বাঁকুড়ার বৈঠক সফল না হলেও আজ হুগলিতে ফের পর্যালোচনা বৈঠক হতে চলেছে। আর সেখানে কর্মবিরতি প্রত্যাহার করা নিয়ে সরকার পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ইতিবাচক সিদ্ধান্ত হতে পারে বলে সমিতি আশা প্রকাশ করেছে। 

কী কারণে এই ধর্মঘট? ব্য়বসায়ীদের অভিযোগ, রাজ্যের সীমান্তগুলিতে বেড়েছে পুলিশের জুলুমদারি। সেই প্রতিবাদে গত সোমবার থেকে কর্মবিরতি শুরু করে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এ জন্য হিমঘর থেকে আলু বেরোনো প্রায় বন্ধ হয়ে গিয়েছে। আর তাতে বাজারে কমেছে আলুর জোগান। বুধবার কোনও বাজারে ৪০, কোথাও ৪৫ টাকা কিলো দরে জ্যোতি আলু বিক্রি হচ্ছে। চন্দ্রমুখী ৫০ পার করেছে। আর তাতে কার্যত মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের। এই আবহে এদিনের বৈঠকে কী সিদ্ধান্তে উপনীত হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে।

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের