ফের বেপরোয়া গতির বলি ‘অন্তঃসত্ত্বা’ হরিণ, প্রশ্নের মুখে প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তরবঙ্গের জঙ্গলের পিচের রাস্তা যেন দিনদিন বন্যপ্রাণীদের জন্য মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। দ্রুতগতির চাকার তলায় নিঃশব্দে ঝরে যাচ্ছে একের পর এক প্রাণ! আর সেই তালিকায় ফের যুক্ত হল আরেকটি নিরীহ হরিণ। বনাঞ্চলের নিরাপত্তা আর প্রশাসনিক নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল এই মর্মান্তিক ঘটনা।

বুধবার দুপুরে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ এলাকার পশ্চিম দমনপুরে ৩১/সি জাতীয় সড়কে একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় পূর্ণবয়স্ক একটি বার্কিং ডিয়ারের মৃত্যু হয়। ঘটনার রেশ কাটতে না কাটতেই, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার পাশের জেলা জলপাইগুড়িতে আবারও একই প্রজাতির হরিণের মৃত্যু হয়েছে। বন দপ্তরের প্রাথমিক অনুমান, নিহত হরিণটি অন্তঃসত্ত্বা ছিল। এই দুর্ঘটনাটি ঘটে লাটাগুড়ি ও গোরুমারা জাতীয় উদ্যান জঙ্গলের মাঝখানে ৭১৭ নম্বর জাতীয় সড়কে। গোরুমারা সাউথ রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। পরপর দু’দিনে দু’টি হরিণের মৃত্যুতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন পরিবেশপ্রেমীরা।

আরও পড়ুন: তারাপীঠে বিপদে আপদে এবার দ্রুত পরিষেবা, ৪ কোটি টাকায় তৈরি হচ্ছে দমকল কেন্দ্র

লাটাগুড়ি থেকে গোরুমারা পর্যন্ত প্রায় নয় কিলোমিটার দীর্ঘ এই রাস্তা দীর্ঘদিন ধরেই বন্যপ্রাণীদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে। গত কয়েক বছরে এই পথেই গাড়ির ধাক্কায় ইন্ডিয়ান বাইসন, চিতাবাঘ, হরিণ, বাঁদর থেকে শুরু করে নানা বন্যপ্রাণীর মৃত্যুর নজির রয়েছে। বন দপ্তর ও পুলিশের তরফে গতি নিয়ন্ত্রণের কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন খুব কমই দেখা যাচ্ছে বলে অভিযোগ। পরিবেশবিদদের মতে, শুধু সতর্কবার্তা নয়, এই জঙ্গলের রাস্তায় কঠোর গতি-নিয়ন্ত্রণ, নিয়মিত টহল এবং আধুনিক সিসিটিভি নজরদারি জরুরি। তা না হলে উত্তরবঙ্গের জঙ্গলে এই ‘মৃত্যু মিছিল’ থামানো যে কঠিন, তা বলাই বাহুল্য।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ