সরকারি জমিতে বেসরকারি স্কুল!

২০১৯ সালে জুলাই মাসে এই অঞ্চলে শুরু হয়েছিল সরকারি হাট। খরচ হয়েছিল প্রায় ৪০ লক্ষ টাকা। স্কুলের ফি ৩০০ টাকা। শিক্ষার্থী প্রায় ৩০০ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি লিজের জমিতে (GOVT. PROPERTY) তৈরি হয়েছিল সরকারি হাট। তবে পসার জমেনি। সেই জায়গাতেই গড়ে উঠেছিল বেসরকারি স্কুল। মুর্শিদাবাদের ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের বক্সিপুর গ্রামের হাটে বেসরকারি স্কুল (PRIVATE SCHOOL) তৈরির অভিযোগ। স্কুলের মালিক গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী। আরও অভিযোগ সরকারি বাড়িতেই চলছে এই বেসরকারি স্কুল।

অভিযোগের তির বাবলু মণ্ডলের দিকে। এই প্রসঙ্গে বাবলুর দাবি, হাট তৈরি হয়েছিল অনেক স্বপ্ন নিয়ে, তবে ক্রেতা- বিক্রেতা আসে না তেমন। তাই স্কুল তৈরি করা হয়েছে। উল্লেখ্য, স্কুলের ফি ৩০০ টাকা। শিক্ষার্থী প্রায় ৩০০ জন। মালিকের দাবি, স্কুল ফিয়ের টাকা থেকে স্কুলের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র কেনা হয়েছে। তাঁর দাবি, স্কুল চলে অলাভজনক ভাবে। সদ্য শুরু হওয়া স্কুলে নার্শারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ভর্তি নেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৯ সালে জুলাই মাসে এই অঞ্চলে শুরু হয়েছিল সরকারি হাট। খরচ হয়েছিল প্রায় ৪০ লক্ষ টাকা। বাজার থেকে প্রায় ২ কিলোমিটার দূরে এই হাট। তাই জমেনি তেমন প্রসার। সূত্রের খবর, সরকারি জমি ও বাড়িতে বেসরকারি স্কুলের কথা জানে না জেলা শিক্ষা দফতর। এই প্রসঙ্গে জেলাশাসক বলেন, বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিডিও বলেছেন, তিনি সদ্য দায়িত্ব নিয়েছেন ব্লকের। পুরো বিষয়টি তিনি অনুসন্ধান করবেন। এই প্রসঙ্গে বিধায়ক জাফিকুল ইসলাম বলেন, এই রকম হতে পারে, তা ভাবা যায় না। প্রশাসনকে সমস্ত বিষয় তিনি জানাবেন বলে বলেন, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বলেন, সরকারি জায়গায় বেসরকারি স্কুল করা ঠিক নয়।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির