আরাবুলকে ঝেড়ে ফেলছে তৃণমূল, দায়ের খুনের অভিযোগ

আরাবুল অধ্যায় এবার ইতিহাস হতে চলেছে তৃণমূলের অন্দরে। ওয়াকিবহাল মহলের তেমনই ধারনা। কেননা খুনের অভিযোগ দায়ের করেছে পুলিশ, আরাবুলের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরু আগেই জেলে গিয়েছেন। এবার কী শিষ্যও? গুরুকে আগেই ঝেড়ে ফেলে দিয়েছে দল। এবার পালা কী শিষ্যের? প্রশ্ন ঘুরছে ভাঙড়ে(Bhangar)। কেননা নিয়োগ দুর্নীতির মামলায় জেলবন্দী তৃণমূলের(TMC) প্রাক্তন মহাসচিব তথা পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chattopadhay) ‘চ্যালা’ ভাঙড়ের দাপুটে নেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামের(Aarabul Islam) বিরুদ্ধে খুনের অভিযোগ গ্রহণ করেছে খোদ রাজ্য পুলিশ। ওয়াকিবহাল মহলের ধারনা, শাসক দল এবং রাজ্য সরকারের শীর্ষ নেতৃত্বের সবুজ সঙ্কেত না থাকলে কখনই এটা সম্ভব হতো না। দুই তরফেই সবুজ সঙ্কেত আসতেই এবার তাই ISF কর্মীকে খুনের দায়ে আরাবুল ইসলাম এবং তাঁর পুত্র হাকিমুলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করল খোদ পুলিশ। আর সেই অভিযোগ দায়ের হল ভাঙড়েরই কাশীপুর থানায়। আর এইসব দেখে এখন অনেকেই মনে করছেন, খুব শীঘ্রই তৃণমূল Closed Chapter হতে চলেছে আরাবুল অধ্যায়।

আরও পড়ুন সাড়া দেননি শাহ, কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে হাইকোর্টে নওশাদ

রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে অশান্তির জেরে বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। তৃণমূল এবং আইএসএফের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ISF কর্মীমহম্মদ মহিউদ্দিন মোল্লা। আইএসএফ নেতৃত্বের দাবি, মহিউদ্দিন তাঁদের কর্মী। গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয় গত ১৫ জুন। মহিউদ্দিনের বাবা কুতুবুদ্দিন মোল্লা রবিবার রাতে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে খুন, খুনের চেষ্টার মতো একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। অস্ত্র আইনেও মামলা হয়েছে। আরাবুল ইসলাম এবং তাঁর পুত্র হাকিমুলের বিরুদ্ধে খুনের অভিযোগ সহ মোট ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। ভাঙড়ে অশান্তির ঘটনায় এই নিয়ে মোট সাতটি মামলা রুজু করা হল। এর আগে স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ ৩টি মামলা রুজু করেছিল। তৃণমূলের তরফে মামলা হয় দু’টি। এ ছাড়া, সংবাদমাধ্যমের অভিযোগের ভিত্তিতে আরও একটি মামলা রুজু করা হয়েছিল। তার পর আইএসএফ কর্মীর খুনের অভিযোগে সপ্তম মামলাটি রুজু হল।

আরও পড়ুন বাংলার ২৮ হাজার মানুষ পাচ্ছেন না পেনশন

যদিও এদিন আরাবুল এই ঘটনার প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমি বা আমার ছেলে এই ঘটনার সঙ্গে কোনও ভাবেই যুক্ত নই। আমরা বিডিও অফিসের সামনে ছিলাম। আমার মনে হয়, আইএসএফের লোকেরা গুলি চালাচ্ছিল। সেই গুলিই মহিউদ্দিনের গায়ে লেগেছে। আমাদেরও দু’জন মারা গিয়েছেন।’ যদিও আরাবুলের এই দাবি কতজন বিশ্বাস করবেন তা নিয়ে ঘোর সন্দেহ আছে। কিন্তু পুলিশ আরাবুল ও তাঁর ছেলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করায় এখন অনেকেই মনে করছেন তৃণমূলে কার্যত আরাবুলকে ঝেড়ে ফেলার পর্ব শুরু হয়ে গেল। তৃণমূলে আরাবুল অধ্যায় কার্যত খুব শীঘ্রই ইতিহাস হয়ে যেতে চলেছে।

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে