১০০ দিনের কাজে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল মালদহে

রাজ্যকে একশো দিনের কাজের পাওনা টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা করল তৃণমূল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যকে একশো দিনের কাজের পাওনা টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে এবং পুনরায় একশো দিনের কাজ চালুর দাবিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা করল তৃণমূল কংগ্রেস। সোমবার মালদহ জেলার মালতিপুর বাসষ্ট্যান্ড এলাকায় এই প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সীর নেতৃত্বে এদিন মিছিলে হাঁটেন বহু তৃণমূল কর্মী সমর্থক।

এদিন প্রতিবাদ কর্মসূচি থেকে বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন,  ‘রাজ্য সরকারকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য একশো  দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে একশো  দিনের কাজ। একশো  দিনের কাজ কেবলমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীরা করেন না। খেটে খাওয়া মানুষ, শ্রমিক,  এই কাজ করেন। কংগ্রেস বিজেপি তৃণমূল সব দলের গরীব মানুষ একশো  দিনের কাজ করেন। কেন্দ্র সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। পাশের বাড়ির লোকটা না খেয়ে মরবে আর ওরা বিজেপির ঝান্ডা নিয়ে এলাকায় ঘুরে বেড়াবে এটা হতে পারে না। সেই কারণে আমি এই প্রশ্ন তুলেছি। আমরা গরীব মানুষের, খেটে খাওয়া মানুষের কথা বলছি।’

উল্লেখ্য বিজেপি শাসিত কেন্দ্রের সরকার রাজ্যকে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না বলে আগেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৯ মে দুর্গাপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ৫ ও ৬ জুন রাজ্যের ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দিয়েছিলেন দলীয় নেতা কর্মীদের। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনে রবিবারের মত সোমবারও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করলেন জোড়াফুল শিবিরের নেতা ও কর্মীরা। মুখ্যমন্ত্রীর  নির্দেশ মেনে সোমবার মালদহের তৃণমূল নেতৃত্ব কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের আয়োজন করে।

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির