পৌষ মেলার দাবিতে বিশ্বভারতীর গেট ভেঙ্গে বিক্ষোভ আন্দোলনকারীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবছর পৌষ মেলা হবে না শান্তিনিকেতনে। বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্টের এই ঘোষণার পরেই মঙ্গলবার সকাল থেকেই শান্তিনিকেতনে  শুরু হয় বিক্ষোভ। বলাকা গেট নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি করতে দেখা যায় বাংলা সংস্কৃতি মঞ্চ, বোলপুরের ব্যবসায়ী সমিতি এবং হস্তশিল্প সমিতির সদস্যদের। পৌষমেলা করতে হবে, এই দাবিতে  তাঁরা বিক্ষোভ দেখান। বিশ্বভারতী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেটের তালা ভেঙ্গে  ঢুকে পড়ে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারীদের দাবি, ‘বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য থাকার সময় মেলা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু এখন তিনি নেই। তাহলে মেলা কেন হবে না।‘ ব্যবসায়ীদের দাবি, এবছর ছোট করে পৌষ মেলা হওয়ার কথা ছিল তবে তা কেন হবে না ।     

উল্লেখ্য, চলতি বছরে পৌষ মেলার আয়োজন নিয়ে এর আগের বৈঠকেই বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল যে, এ বার পূর্বপল্লির মাঠে ছোট আকারে পৌষমেলা হবে। পরিবেশ আদালতের দূষণবিধি মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শান্তিনিকেতন ট্রাস্ট অবশ্য আশায় ছিল বড় আকারেই মেলা হবে। কিন্তু এদিনের বৈঠকের পরে তাঁরাও পিছু হঠেছেন। বিদ্যুৎ জমানায় শান্তিনিকেতনে গৈরিকিকরণের প্রয়াস চলেছিল সর্বস্তরে।

বন্ধ করে দেওয়া হয় পৌষ মেলার আয়োজন এবং বসন্ত উৎসবে আমজনতা ও পর্যটকদের অংশগ্রহণও। বিদ্যুৎ বিদায় হতেই তাই সবাই আশায় বুক বেঁধেছিলেন পৌষ মেলাকে ঘিরে। মেলায় আয়োজন হবে, একথা শুনে তা সাধুবাদ জানিয়েছিলেন আশ্রমিক থেকে শান্তিনিকেতনের স্থানীয় বাসিন্দা এবং সর্বোপরি ব্যবসায়ীরা। তবে ৪ ঠা ডিসেম্বর সোমবার পৌষ মেলা হবে না বলে ঘোষণা করে শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার। এই ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়ে ব্যবসায়ীরা।

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

NDA-এর বৈঠকে যোগ দিলেন NCPI সাংসদ সুদীপ-কাকলিরা

আপেল অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম!

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

দক্ষিণ কলকাতায় জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, ভারতে ‘ট্রু আরজিবি’ টেলিভিশন লঞ্চ করল sony

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের