ভুল করে চুল রং করার রাসায়নিক খেয়ে মর্মান্তিক মৃত্যু বিজেপির মহিলা পঞ্চায়েত প্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি : ভুল করে চুল রং করার রাসায়নিক খেয়ে ফেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিজেপির মহিলা পঞ্চায়েত প্রধান। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়।কিন্তু শেষ রক্ষা হল না।রবিবার রাতে মৃত্যু হয় ওই মহিলার। মৃতার নাম নবনীতা কুইলি বর্মণ।তিনি পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের ইলাশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন।তাঁর মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।

পুলিশ জানিয়েছে, সোমবার তাম্রলিপ্ত জেলা সদর হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত চলছে।এরপরই তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কীভাবে মৃত্যু ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।এর নেপথ্যে অন্য কোন কারণ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

মৃতার পরিবার জানিয়েছে, চুল রং করার রাসায়নিক খেয়ে ফেয়েছিলেন নবনীতা।এরপরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এর পরেই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় তমলুকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতে মৃত্যু হয় তাঁর।

এই নিয়ে প্রতিবেশীরা জানিয়েছেন, নবনীতার বাপের বাড়ি ও শ্বশুরবাড়ি দুই-ই ভগবানপুর থানার ইলাশপুর গ্রামে। গত বছর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হওয়ার পর নবনীতাকে সর্বসম্মতিতে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে নির্বাচিত করা হয়েছিল। রবিবার আচমকা অসুস্থ হয়ে পড়ে নবনীতা। এরপরই তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো গেল না।

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সাফ বার্তা সুকান্ত’র

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

এবার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

পাইকারি দোকানে চিনি কত কুইন্টাল মজুত রাখা যাবে? মাপ বেঁধে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

বারাকপুরে চাঞ্চল্যকর ঘটনা! নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ, তদন্তে টিটাগড় থানার পুলিশ

স্মার্টফোনে ‘VoLTE’ ম্যাজিক! বদলে দিতে পারে সাধারণ কলিংয়ের অভিজ্ঞতা

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের