গাছে ঝুলছে কিউ আর কোড, উৎসাহিত হয়ে স্ক্যান করতেই যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চারিদিকে সারি সারি গাছ। আর সেই গাছের কাছে যেতেই নজরে এল কিউ আর কোড। দেখে উৎসাহিত হয়ে স্ক্যান করলেই গাছ নিজে থেকে দিচ্ছে তার পরিচয়, জানাচ্ছে নানা তথ্য। এমনই ঘটনা ঘটেছে হুগলী জেলার চন্দননগরে।

চন্দননগর স্ট্যান্ড রোড চার্চের সামনে গভর্মেন্ট কলেজের সামনে গঙ্গার পাড়ে বহু প্রাচীন গাছ রয়েছে। প্রত্যেকটি গাছের জন্য তৈরি হয়েছে আলাদা আলাদা কিউ আর কোড। গাছের পরিচয় পত্র থেকে যে কেউ মোবাইল স্ক্যান করে গাছ সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পারবেন খুব সহজেই। চন্দননগরে গাছের গায়ে লেখা হ্যালো মাই সেলফতার তলায় কিউ আর কোড।যেখানে স্ক্যান করলেই জানা যাবে সেই গাছ সম্বন্ধে যাবতীয় তথ্য। মাস চারেক আগে শুরু হয়েছিল এই কাজ। চন্দননগর পুর নিগম আনুষ্ঠানিক ভাবে শনিবার গাছের আত্মপরিচয় প্রকাশ করল।

প্রাথমিক ভাবে চন্দননগর পাতাল বাড়ি থেকে স্ট্যান্ড ঘাট ও বড়বাজার লাগোয়া এলাকায় ২৪৯ টি গাছে পরিচয় পত্র তৈরি হয়েছে। ১২ টি গাছের কিউ আর কোড আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন চন্দননগর মেয়র রাম চক্রবর্তী। চন্দননগর রানিঘাটে তিনশো বছরের প্রাচীন একটি বট গাছের কিউ আর কোড এর উদ্বোধন করেন মেয়র।

চন্দননগর মেয়র রাম চক্রবর্তী বলেন, “চন্দননগর শহরের ইতিহাস অনেক। বহু মানুষ বিদেশ থেকেও চন্দননগর শহরে আসেন। তারা এই প্রাচীন গাছ গুলো দেখে অনেক সময় তাদের সম্পর্কে জানতে চান।আমরা তাই এই ব্যবস্থা করেছি। গাছের নম্বারিং যেমন থাকবে তেমনি কিউআর কোড লাগানো থাকবে।যেটা স্ক্যান করলে গাছ সম্বন্ধে যাবতীয় তথ্য পাওয়া যাবে। এই অভিনব উদ্যোগে খুশি এলাকাবাসীরাও।

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে